/indian-express-bangla/media/media_files/2025/12/18/humayun-kabir-new-party-west-bengal-minority-vote-opposition-unity-2025-12-18-10-09-36.jpg)
Humayun Kabir new party: হুমায়ুন কবীর।
রাজ্য রাজনীতিতে ফের বড়সড় চমক। আর কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের বেলডাঙার খাগরোপাড়া মোড়ে আজ এক জনসভা করে তিনি নতুন দলের আত্মপ্রকাশ ঘটাবেন। নতুন দলের নাম রাখা হয়েছে ‘জনতা উন্নয়ন দল’।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হুমায়ুন কবীরের নতুন দলের ফ্লেক্স, পোস্টার ও ব্যানার চোখে পড়ছে। পোস্টারগুলিতে লেখা, “বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হচ্ছে।”
সোমবার সকাল থেকেই মালদা, হুগলি-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে হুমায়ুন কবীরের অনুগামীরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সভাস্থলে ইতিমধ্যেই কাতারে কাতারে মানুষের জমায়েত শুরু হয়েছে, যার জেরে এলাকাজুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
আরও পড়ুন-East Bardhaman News: দারিদ্র্যের দিন পেছনে ফেলে নতুন জীবনের শুরু, লটারিতেই কপাল খুলে গেল বধূর
নতুন দল প্রসঙ্গে হুমায়ুন কবির জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রয়োজনে রাজ্যের ২৯৪টি আসনেই লড়াই করবে তাঁর দল। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফের নিশানা করেন। হুমায়ুন কবীরের কথায়, “আগের মমতা আর এখনকার মমতার মধ্যে অনেক ফারাক।” নতুন দলের ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে কোন নতুন সমীকরণ তৈরি হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us