Humayun Kabir new party: ‘তৃণমূল শূন্য করবই’, দল গড়েই মমতাকে রুদ্ধশ্বাস চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন কবীর

Janata Unnayan Party: নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের। ২০২৬ বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলের খাতা শূন্য করার হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীকেও আক্রমণ।

Janata Unnayan Party: নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের। ২০২৬ বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলের খাতা শূন্য করার হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীকেও আক্রমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Humayun Kabir new party  ,Janata Unnayan Party  ,Humayun Kabir attacks Mamata Banerjee  ,Murshidabad politics news  ,West Bengal Assembly Election 2026  ,TMC Murshidabad challenge,  Humayun Kabir political speech  ,Bengal politics breaking news,  Mamata Banerjee vs Humayun Kabir,  Suvendu Adhikari attack Humayun Kabir,হুমায়ুন কবীর নতুন দল  ,জনতা উন্নয়ন পার্টি,  মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ,  মুর্শিদাবাদ রাজনীতি,  ২০২৬ বিধানসভা নির্বাচন  ,তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ  ,হুমায়ুন কবীর বক্তব্য  ,পশ্চিমবঙ্গ রাজনীতি খবর  ,শুভেন্দু অধিকারীকে আক্রমণ  ,মুর্শিদাবাদ তৃণমূল খাতা জিরো

Humayun Kabir new party: মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হুমায়ুন কবীরের।

মুর্শিদাবাদের মাটি থেকেই নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের খাতা খুলতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

Advertisment

দল ঘোষণার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুমায়ুন কবীর বলেন,
“আপনি আমাকে গদ্দার বলছেন। অথচ রাতের অন্ধকারে মালদা থেকে এসে আমাকে সাসপেন্ড করার জন্য জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। তাঁদের জিজ্ঞেস করেছিলেন, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করলে মুর্শিদাবাদে তৃণমূলের কোনও ক্ষতি হবে কি না। তাঁরা বলেছিল, না।”

আরও পড়ুন- Humayun Kabir new party: চার ‘হুমায়ুন কবীর’, এক দল, ২৬-এর ভোটের আগে বড় 'বিস্ফোরণ', আত্মপ্রকাশ 'জনতা উন্নয়ন পার্টি'-র

নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে হুমায়ুন কবীর আরও বলেন,
“২০১১ সালে মুর্শিদাবাদে তৃণমূল একটি আসন পেয়েছিল। ২০০৪ সালে আমাকে প্রার্থী না করে শুভেন্দুর কথায় ২২টি আসনে প্রার্থী দিয়ে মাত্র চারটিতে জয় এসেছিল। পরে আমি তৃণমূলে ফিরে এসে হাতে-পায়ে ধরে দলকে মুর্শিদাবাদে ২০টি আসন জিতিয়ে দিয়েছিলাম।”

আরও পড়ুন-Mamata Banerjee: 'নেতারা নয়, কর্মীরাই রুখবে বিজেপিকে', নেতাজি ইন্ডোরের ভাষণে আগুন মমতার

মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে হুমায়ুন কবীর বলেন,“আজ আপনাকে চ্যালেঞ্জ করছি, কোনও শক্তি থাকলে মুর্শিদাবাদের ২২টি আসনে খাতা খুলে দেখান। বিজেপি হয়তো দু’-একটি আসন বাড়াতে পারে। কিন্তু আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলকে মুর্শিদাবাদে শূন্য করে দেব, জিরো করব।”

আরও পড়ুন- BSF jawan abducted: গরু পাচার রুখতে গিয়ে সীমান্তে চাঞ্চল্য! বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত BSF জওয়ান

এদিন শুধু শাসকদল নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন হুমায়ুন কবীর। তিনি বলেন,“সংখ্যালঘু বিধায়কদের জিতলে ছুঁড়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আপনাকে বলছি, আমি যদি ২০০টি আসনে প্রার্থী দিই, অন্তত ১০০টিতে জয় আসবে। রাজনৈতিক চ্যালেঞ্জ গ্রহণ করুন।” নতুন দল ঘোষণার মঞ্চ থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য কার্যত রাজনৈতিক লড়াইয়ের দামামা বাজিয়ে দিলেন হুমায়ুন কবীর।

tmc Mamata Banerjee Humayun Kabir Murshidabad politics Humayun Kabir new party