Humayun Kabir: বঙ্গ রাজনীতিতে কি এবার 'নীতিশ মডেল'? বিহারের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন হুমায়ুন কবীর

WB Assembly Election 2026: আসন্ন বিধানসভা নির্বাচনে কি বড় ফ্যাক্টর হবেন হুমায়ুন কবীর? নতুন দল 'জনতা উন্নয়ন পার্টি' গড়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তুললেন ভরতপুরের বিধায়ক। প্রয়োজনে বিজেপির সমর্থন নিতেও রাজি তিনি। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে।

WB Assembly Election 2026: আসন্ন বিধানসভা নির্বাচনে কি বড় ফ্যাক্টর হবেন হুমায়ুন কবীর? নতুন দল 'জনতা উন্নয়ন পার্টি' গড়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তুললেন ভরতপুরের বিধায়ক। প্রয়োজনে বিজেপির সমর্থন নিতেও রাজি তিনি। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal News Live Updates  ,Humayun Kabir Janata Unnayan Party,  Bangladesh General Election Live  ,Kolkata Weather Forecast Today,  Alipore Weather Office Update,  Breaking News West Bengal,পশ্চিমবঙ্গ লাইভ নিউজ,West Bengal Live News,  আজকের তাজা খবর,Today's Fresh News,হুমায়ুন কবীর নতুন দল,Humayun Kabir New Party,  বেলডাঙা বাবরি মসজিদ নির্মাণ,Beldanga Babri Masjid Construction,বাংলাদেশ নির্বাচন ২০২৬ লাইভ,Bangladesh Election 2026 Live,  আজকের আবহাওয়ার খবর ,Today's Weather News,কলকাতা আবহাওয়া আপডেট,Kolkata Weather Update

Humayun Kabir : হুমায়ুন কবীর।

Murshidabad Political News: বিধানসভা ভোট দোরগোড়ায়। তার আগেই রাজনৈতিক মহলে বড়সড় বিস্ফোরণ ঘটালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শুধু নতুন দল গড়ে লড়াই করাই নয়, এবার সরাসরি নিজেকে রাজ্যের পরবর্তী 'মুখ্যমন্ত্রীর মুখ' হিসেবে ঘোষণা করলেন তিনি। তাঁর সাফ কথা, মানুষ ভরসা করে ১০০টি আসন দিলে তিনি কেন অন্য কাউকে কুর্সি ছাড়বেন?

Advertisment

'নীতিশ মডেল' মুর্শিদাবাদে?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বিহারের রাজনীতির উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, "বিহারে নীতিশ কুমার কম আসন পেলেও বিজেপি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে। আমি যখন ১০১টি আসন পাব, আর অন্য কেউ ৯৯ পাবে, তখন তারা আমাকেই মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হবে।" তিনি আরও জানান, ১৪৮ জন বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাবেন তিনি।

আরও পড়ুন- West Bengal News Live: সুপ্রিম-স্বস্তির পরেই ‘মেগা ক্লাস’! আজ অভিষেকের ভার্চুয়াল বৈঠকে কী গোপন বার্তা?

প্রয়োজনে বিজেপির সমর্থন নিতেও আপত্তি নেই

তৃণমূলের প্রাক্তন এই নেতার নিশানায় এখন মসনদ। সরকার গড়ার সমীকরণ প্রসঙ্গে তিনি অত্যন্ত স্পষ্ট। হুমায়ুন কবীরের দাবি, সরকার গড়ার ক্ষেত্রে যদি বিজেপি তাঁকে সমর্থন দিতে চায়, তবে সেই সমর্থন নিতে তাঁর কোনো দ্বিধা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন-Kolkata News Today: প্রজাতন্ত্র দিবসের আগেই কলকাতায় বড় অঘটন! রেড রোডে মহড়া চলাকালীন হুলস্থুল কাণ্ড

নতুন দল ও রণকৌশল

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ তিক্ততার পর সম্প্রতি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। এরপরই তিনি গঠন করেন নিজের দল 'জনতা উন্নয়ন পার্টি'। আগামী নির্বাচনে এই দলের হয়েই লড়াই করবেন তিনি।হুমায়ুন কবীর নিজে মুর্শিদাবাদের রেজিনগর এবং বেলডাঙা, এই দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু কেন্দ্রে তাঁর দলের প্রার্থীদের নাম ঘোষণা করে চমক দিয়েছেন তিনি।

আরও পড়ুন-West Bengal Weather: লেপ-কম্বল কি এবার সত্যিই আলমারিতে? রবিবার থেকেই আবহাওয়ায় বড় চমক!

বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সম্প্রতি বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেও আলোচনায় এসেছেন হুমায়ুন। দল থেকে বহিষ্কার এবং নতুন দল গঠন, সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যের রাজনীতিতে নিজেকে এক নির্ণায়ক শক্তি হিসেবে তুলে ধরতে মরিয়া এই দাপুটে নেতা।

West Bengal Assembly Election 2026 bjp Murshidabad News Murshidabad politics Humayun Kabir new party