Humayun Kabir: মুর্শিদাবাদে 'শক্তি'র লড়াই! প্রথম সভাতেই হুঙ্কার হুমায়ুন কবীরের, নিশানায় মুখ্যমন্ত্রী

janata Unnayan Party: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জনতা উন্নয়ন পার্টির প্রথম রাজনৈতিক সভায় মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন হুমায়ুন কবির। সংখ্যালঘু স্বার্থ রক্ষা ও নতুন দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উত্তাল জেলা রাজনীতি। বিস্তারিত পড়ুন।

janata Unnayan Party: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জনতা উন্নয়ন পার্টির প্রথম রাজনৈতিক সভায় মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন হুমায়ুন কবির। সংখ্যালঘু স্বার্থ রক্ষা ও নতুন দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উত্তাল জেলা রাজনীতি। বিস্তারিত পড়ুন।

author-image
Gopal Thakur
New Update
janata Unnayan Party (JUP),  Humayun Kabir,  Hariharpara Political Meeting , Murshidabad Politics,West Bengal Assembly Election 2026,  Suspended TMC MLA Humayun Kabir  ,Minority Politics in Bengal  ,Janata Unnayan Party Chairman , Hariharpara Football Ground Rally,জনতা উন্নয়ন পার্টি,   হুমায়ুন কবীর ,হরিহরপাড়া জনসভা ,মুর্শিদাবাদ রাজনীতি,জে ইউ পি,হুমায়ুন কবিরের নতুন দল,মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ,সংখ্যালঘু ভোটব্যাঙ্ক (Minority Vote Bank)  ,পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ ,WB Election 2026

Humayun Kabir: হরিহরপাড়ার সভায় হুমায়ুন কবীর।

West Bengal Assembly Election 2026: মুর্শিদাবাদের হরিহরপাড়া ফুটবল ময়দানে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করল ‘জনতা উন্নয়ন পার্টি’। দলের আত্মপ্রকাশের পর এটিই ছিল প্রথম বড় মাপের রাজনৈতিক সমাবেশ। আর প্রথম সভাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে উত্তাপ বাড়ালেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর।

Advertisment

এদিন বিকেলের এই জনসভায় দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, “আমি যতক্ষণ বেঁচে আছি, কোনো অমুসলিমের ক্ষতি চাই না। কিন্তু আমার মুসলিমদের কাউকে যদি তুলে আছাড় মারার কথা বলা হয়, সেই কথা আমি কোনোভাবেই মেনে নেব না।”

আরও পড়ুন- Nipah Virus: নিপা ভাইরাস নিয়ে হাই অ্যালার্ট ত্রিপুরায়! আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য আধিকারিকদের

তার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা ও রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের শক্তি প্রদর্শন এবং সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতেই হুমায়ুন কবির এমন সুর চড়িয়েছেন।

ভায় জেলাজুড়ে কয়েক হাজার সমর্থকের জমায়েত লক্ষ্য করা গেছে।হুমায়ুন কবির ছাড়াও জনতা উন্নয়ন পার্টির রাজ্য ও জেলা স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থ ও অধিকার রক্ষার লড়াইয়ে তারা কোনো আপস করবেন না।

আরও পড়ুন-Saraighat Express: সরাইঘাট এক্সপ্রেসে আগুন আতঙ্ক! চাকা থেকে গলগল করে ধোঁয়া, থমকে গেল ট্রেন পরিষেবা

হুমায়ুন কবীরের এই নতুন দল এবং তার চাঞ্চল্যকর মন্তব্য নিয়ে এখনও শাসক শিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের মতো জেলায় এই নতুন দলের সক্রিয়তা তৃণমূল এবং কংগ্রেস, উভয় শিবিরের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- Lingtam: বড় বড় ট্যুরিস্ট স্পট ফেল! সিল্ক রুটের 'লুকনো রত্ন'! সিকিমের এক টুকরো স্বর্গ লিংটাম

Mamata Banerjee Humayun Kabir Humayun Kabir new party Janata Unnayan Party West Bengal Assembly Election 2026