Humayun Kabir: ‘আমি তৃণমূল করি কি না, সেটা ব্যক্তিগত’, হুমায়ুন-পুত্র গুলামের মন্তব্যে জল আরও ঘোলা!

Humayun Kabir: রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে বাবা বলছেন তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন ক্ষমতা থেকে প্রাক্তন করবে। অন্যদিকে তৃণমূল প্রতীকে জিতে শুধু পঞ্চায়েত সমিতির সদস্য না কর্মাধ্যক্ষ পদে আসীন রয়েছেন হুমায়ুনের ছেলে।

Humayun Kabir: রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে বাবা বলছেন তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন ক্ষমতা থেকে প্রাক্তন করবে। অন্যদিকে তৃণমূল প্রতীকে জিতে শুধু পঞ্চায়েত সমিতির সদস্য না কর্মাধ্যক্ষ পদে আসীন রয়েছেন হুমায়ুনের ছেলে।

author-image
Joyprakash Das
New Update
Humayun Kabir new party  ,Janata Unnayan Dal launch  ,West Bengal political news,  2026 Bengal Assembly elections,  Beldanga political event  ,Bengal election 2026 updates,  Humayun Kabir party announcement,  West Bengal latest politics,  Bengal party launch news  ,Political developments Bengal,হুমায়ুন কবীর নতুন দল  ,জনতা উন্নয়ন দল ঘোষণা  ,পশ্চিমবঙ্গ রাজনীতি,  ২০২৬ বিধানসভা নির্বাচন  ,বেলডাঙা রাজনৈতিক খবর,  বাংলার রাজনৈতিক আপডেট,  হুমায়ুন কবির দলের আত্মপ্রকাশ,  রাজ্য রাজনীতির খবর  ,ভোট ২০২৬ পশ্চিমবঙ্গ,  নতুন রাজনৈতিক দল বাংলা

Humayun Kabir new party: হুমায়ুন কবীর।

Humayun Kabir: বাবরি মসজিদ শিলান্যাসের আগের দিন তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করেছে হুমায়ুন কবীরকে। তারপর গত ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

Advertisment

তৃণমূল সরকারকে উৎখাত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন বলে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল প্রতীকে জয়ী এই বিধায়ক। কিন্তু তাঁর ছেলে গুলাম নবী আজাদ এখনও বহাল তবিয়তে বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদে আসীন রয়েছেন। তবে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা এখনও খোলসা করেননি। 

আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে গুলাম বলেন, "পঞ্চায়েত সমিতিতে জিতেছি। পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছি। মানুষকে পরিষেবা দেওয়া তো আমার কাজ। আমি কাল কি করবো? কি করব না? সেটা আমার বক্তিগত পরকল্পনা। সেটা কেন আমি পাবলিককে বলতে যাব?" আপনার বাবা নতুন দল গঠন করেছে। আপনি কি কোনও সিদ্ধান্ত নিয়েছেন? গুলামের জবাব, "আমার এই নিয়ে কোনও মন্তব্য নেই। দল পরিবর্তনের কোনও সম্ভাবনা আছে, তাও এখন বলতে পারব না। আমি বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। আমি রাজনৈতিক কর্মকান্ডে নেই। তৃণমূল কংগ্রেসের কোনও পদে নেই।" 

আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের

রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে বাবা বলছেন তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে শাসন ক্ষমতা থেকে প্রাক্তন করবে। অন্যদিকে তৃণমূল প্রতীকে জিতে শুধু পঞ্চায়েত সমিতির সদস্য না কর্মাধ্যক্ষ পদে আসীন রয়েছেন হুমায়ুনের ছেলে। গুলামের বক্তব্য, "রাজনৈতিক কোনও অ্যাক্টিভিটির মধ্যে আমি নেই। আমি তো তৃণমূল কংগ্রেসের কোনও পদে বসে নেই। আমাকে নিয়ে তর্ক বিতর্ক কেন হচ্ছে? আমি তৃণমূলের কোনও মিটিং মিছিলে গিয়েছি কি? আমি পূর্ত কর্মাধ্যক্ষ। জনসাধারণকে যেটুকু পরিষেবা দেবার, সেটা দিচ্ছি। প্রতিদিন সেই দায়দায়িত্ব পালন করছি। আমি কাল তৃণমূল করবো কি করব না? আমি তৃণমূল কংগ্রেসে আছি কি নেই? সেটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আমি পাবলিক ফোরামে এই মুহূর্তে স্পষ্ট কিছু বলতে পারব না।?

আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার

ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন গুলাম। তৃণমূল কংগ্রেস এখনও তাঁকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত সবাই জানতে পারবেন। আমরা আলোচনা করছি।" এদিকে হুমায়ুন-পুত্র গুলাম বলছেন, "দলের মেজরিটি পার্সন মেম্বার যদি ওই পোস্টে না চায়। তাহলে সরিয়ে দেবে। থাকব না, হয়ে গেল। গল্প শেষ। আমি তো বলছি না তৃণমূল কংগ্রেস করছি! বা কোনও মিছিলে মিটিংয়ে গিয়েছি! আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। শুধু যে পোস্টে আছি সেই পোস্টের দায়িত্ব পালন করছি।"

আরও পড়ুন- বড়দিনের ভোরে মর্মান্তিক দুর্ঘটনা, ঝলসে মৃত্যুমিছিল, হাহাকার, আর্তনাদ

আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে

tmc Humayun Kabir