বাড়ি ঘিরে ফেলল পুলিশ, রুদ্ধশ্বাস অভিযানে গ্রেফতার হুমায়ুন পুত্র, অভিযোগ টা ঠিক কী?

ঘটনার পর বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন পুলিশের বিরুদ্ধে পালটা অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার করে আসছিলেন।

ঘটনার পর বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন পুলিশের বিরুদ্ধে পালটা অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার করে আসছিলেন।

author-image
Gopal Thakur
New Update
Humayun Kabir: “বিশাল ষড়যন্ত্র চলছে”, বিস্ফোরক দাবি হুমায়ুন কবীরের, জালিয়াতির অভিযোগে তোলপাড়

Murshidabad Politics: বিধায়ক হুমায়ুন কবীর।

হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে তাঁর পুত্র গোলাম নবি আজাদকে গ্রেপ্তার করেছে শক্তিপুর থানার পুলিশ। রবিবার সকালে ওই পুলিশ কর্মী শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হুমায়ুনের বাড়িতে পৌঁছয় পুলিশ।

Advertisment

আরও পড়ুন- Abhishek Banerjee: ‘ভোটার বাছছে BJP! গায়ের জোরে SIR’, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের

আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির ভিতর থেকে গেট বন্ধ থাকায় কিছুক্ষণ হুমায়ুনের বাড়ি ঘিরে রাখে পুলিশ। সেই সময় হুমায়ুনের ছেলে গোলাম নবি আজাদ বাড়ির ভিতরেই আত্মগোপন করে ছিলেন বলে অভিযোগ। পরে তিনি আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে আটক করে।

আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা

আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব’, নন্দীগ্রাম থানায় আগুনে ঝড় শুভেন্দুর! পুলিশকে চরম হুঁশিয়ারি

পুলিশ জানিয়েছে, হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খান রবিবার সকালে শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, কয়েক দিন আগে ছুটির আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার সময় হুমায়ুনের ছেলে গোলাম নবি আজাদ তাঁকে মারধর করেন। এই অভিযোগের তদন্ত করতেই পুলিশ হুমায়ুনের বাড়িতে যায় এবং পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

publive-image
গোলাম নবি আজাদ গ্রেফতার 

এদিকে বহরমপুরে সাংবাদিকদের হুমায়ুন বলেন, সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা খুব বাজে ব্যবহার করত। এদিন সকালে একজন আমার ঘরে ঢুকে আমাকেই মারতে আসে। ছেলে দেখতে পেয়ে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। সবকিছুর সিসিটিভি ফুটেজ রয়েছে, প্রমাণ দেখানো যাবে। বিনা নোটিসে কেন পুলিশ আমার বাড়িতে গেল, তারও জবাব চাই।”  পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। 

আরও পড়ুন- অভিষেকের হাতেই রয়েছে প্রমাণ, ১০০ জীবিতকে মৃত, কমিশনের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপের পথে তৃণমূল

Humayun Kabir