SIR-এর গুঁতো, পালিয়ে পথ পাচ্ছেন না অনুপ্রবেশকারীরা, কত বাংলাদেশি দেশে ফিরল?

বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর পর থেকেই সীমান্তের বিভিন্ন চেকপোস্ট দিয়ে হাজার হাজার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী দেশ ছাড়তে শুরু করেছেন।

বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর পর থেকেই সীমান্তের বিভিন্ন চেকপোস্ট দিয়ে হাজার হাজার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী দেশ ছাড়তে শুরু করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR process Bengal, ভোটার তালিকা সংশোধন, Bengali voter list revision, BSF repatriation, Bangladeshis returning, illegal Bangladeshi immigrants, হাকিমপুর চেকপোস্ট, Hakimpur checkpost, South Bengal Frontier BSF, BGB handover, সীমান্ত নজরদারি, Bangladesh border news, অবৈধ অনুপ্রবেশকারী, biometric verification, BSF update Bengal, North 24 Parganas border, Bangladesh repatriation, West Bengal border security, migrant verification Bengal, political tension Bengal, Bangladeshis leaving India, voter fraud Bengal, Bengali breaking news

SIR-এর গুঁতো

বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর পর থেকেই সীমান্তের বিভিন্ন চেকপোস্ট দিয়ে হাজার হাজার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী দেশ ছাড়তে শুরু করেছেন। সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) জানিয়েছে, আটক বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় নথি খতিয়ে দেখার পর বাংলাদেশ বর্ডার গার্ডের (BGB) হাতে তুলে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে বহু বাংলাদেশি, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, SIR পর্ব শুরু হতেই দেশে ফিরে যাচ্ছেন। এদের মধ্যে অনেকেই দশ বছরেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করছিলেন। শুধু তাই নয়, বেশ কয়েকজন বেশ কয়েকবার রাজ্যের বিভিন্ন নির্বাচনে ভোটও দিয়েছেন।  বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পেও নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।হাকিমপুর বিএসএফ ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, এসআইআর শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১,৭০০ বাংলাদেশি নাগরিক ভারত ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। কর্তৃপক্ষের অনুমান, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী এবং বাড়তি নজরদারির ফলে অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ার আশঙ্কায় সীমান্ত পেরিয়ে পালানোর পথ বেছে নিচ্ছেন।

Advertisment

আরও পড়ুন- জেলায় তৃণমূলের ঘর ভাঙতে 'মারণ কামড়' বিজেপির! শুরু ভোট প্রস্তুতি, ডিসেম্বরেই রাজ্যে আসছেন মোদী

দক্ষিণবঙ্গ সীমান্তরক্ষী বাহিনী (BSF South Bengal Frontier) জানিয়েছে, গত এক সপ্তাহে মোট ১,৭২০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবৈধভাবে বসবাস করছিলেন। তাঁদের উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর হাতে হস্তান্তর করা হয়েছে। BSF-এর তরফে জানানো হয়েছে, চেকপোস্টে পৌঁছনোর পর প্রত্যেক বাংলাদেশির বায়োমেট্রিক নথিভুক্ত করা হচ্ছে। এরপর তাঁদের তথ্য জেলা প্রশাসন ও রাজ্য পুলিশের কাছে পাঠানো হচ্ছে সম্ভাব্য অপরাধমূলক রেকর্ড যাচাইয়ের জন্য। সবুজ সংকেত পেলেই তাঁদের দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার ফলে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে কিছু বাড়তি সময় লাগছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি নাগরিক জানিয়েছেন, তিনি গত চার-পাঁচ বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এখন দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাঁর কথায়, “আমার ঠিকঠাক কাগজপত্র নেই। তাই দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছি।”

Advertisment

আরও পড়ুন- তৃণমূলস্তরে ঘাসফুলের মূল উপরে ফেলতে মরিয়া বিজেপি, বঙ্গজয়ের নয়া রণকৌশল কাঁপুনি ধরাবে মমতা-অভিষেককে?

উত্তর ২৪ পরগনার সীমান্তে মোতায়েন BSF কর্মীরা জানিয়েছেন, চেকপোস্টের সামনে অস্বাভাবিক লম্বা লাইন তৈরি হয়েছে। অনেকের সঙ্গেই ছিল ছোট ব্যাগ ও গুটিকয়েক ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে। ভারতে বহু বছর অবৈধভাবে বসবাসের পর ঘরে ফেরার তোড়জোড় করছেন তাঁরা। এক BSF আধিকারিক বলেন, “অবৈধভাবে যারা প্রবেশ করেছেন, দেশে ফেরার ক্ষেত্রে আমরা নথি অতীত রেকর্ড খতিয়ে দেখছি। কেউ যাতে অপরাধ লুকোতে বা চরমপন্থী সংযোগ আড়াল করতে পালাতে না পারে তার জন্য আমরা তৎপর।” ইতিমধ্যেই BSF ও রাজ্য পুলিশ চেকপোস্টে নজরদারি বাড়িয়েছে, যাতে সার্বিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

আরও পড়ুন- 'রাজ্যে ২ কোটি নাম বাদ দিতেই হবে', বিজেপি-কমিশনের যোগসাজশ নিয়ে গর্জে উঠল তৃণমূল

West Bengal SIR 2025