/indian-express-bangla/media/media_files/2025/11/26/imran-2025-11-26-15-30-02.jpg)
Imran Khan: ইমরান খান।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আদৌ বেঁচে আছেন কি না, এই প্রশ্ন ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁর বোন নওরীন নিয়াজি এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে আক্রমণই করেননি, বরং কার্যত হুমকি দিয়ে বলেছেন, “ইমরান খানকে যদি স্পর্শ করা হয়, তবে তাদের পুরো প্রজন্ম ধ্বংস হবে।”
আরও পড়ুন-মৃত্যুর দায় এড়াচ্ছে কমিশন, SIR-এর মাঝে 'বোমা ফাটালেন' মহুয়া মৈত্র, 'বিস্ফোরণে' কেঁপে উঠল বাংলা
নওরীন নিয়াজির দাবি, ইমরান খান ইতিমধ্যেই বেশিরভাগ মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। তবুও তাঁকে বন্দী করে রাখা হয়েছে। তিনি বলেন, “আমি জানি না এরা কী চায়। ইমরান খান সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন, তারপরও তাঁকে বন্দি করে রাখা হয়েছে। পাকিস্তানের জনগণ ইমরান খানের সঙ্গে আছে। যদি তাঁকে ক্ষতি করা হয়, তবে তাদের পুরো প্রজন্ম শেষ হয়ে যাবে।”
আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
ইমরানের বোন আরও বলেন, যদি ইমরান খানের বিরুদ্ধে ‘সবচেয়ে চরম পদক্ষেপ’ নেওয়া হয়, তবে দোষীদেরও রেহাই মিলবে না। তিনি বলেন, তাঁকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু বিশ্বজুড়ে মানুষ তাঁর জন্য প্রার্থনা করছে।”পরিবারের অভিযোগ, বহুবার চেষ্টা করেও তাঁরা ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি। এমনকি পাকিস্তানের অনেক নেতা দেখা করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন।
ইমরান খান ও সেনাপ্রধান আসিম মুনিরের দ্বন্দ্বও পুনরায় সামনে এসেছে। ২০১৯ সাল থেকেই দু’জনের সম্পর্ক একেবারে তলানিতে। সে সময় ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মুনির আইএসআই প্রধান ছিলেন। ইমরান তাঁকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদ থেকে অপসারণ করেন আইএসআইয়ের ইতিহাসে যা ছিল প্রথম ঘটনা। এর পর থেকেই দুই পক্ষের দ্বন্দ্ব ক্রমেই তীব্র থেকে তীব্রতর হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us