India AI Impact Summit: বিজ্ঞান-প্রযুক্তিতে বিশ্বকে চমকে দিয়ে বিরাট কৃতিত্ব ভারতের, বিকেলে মোদীর হাত ধরেই এআই ইমপ্যাক্ট সামিটের সূচনা

India AI Impact Summit:আজ থেকে শুরু হচ্ছে ‘এআই-এর মহাকুম্ভ’ হিসেবে চিহ্নিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন।

India AI Impact Summit:আজ থেকে শুরু হচ্ছে ‘এআই-এর মহাকুম্ভ’ হিসেবে চিহ্নিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন।

author-image
IE Bangla Web Desk
New Update
India AI Impact Summit 2026, PM Narendra Modi, AI Expo 2026, Bharat Mandapam Delhi, AI summit India, Artificial Intelligence conference, Sundar Pichai India visit, Sam Altman India, Emmanuel Macron India, Lula da Silva India, Antonio Guterres summit, সোনার দেশ এআই সামিট, ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬, নরেন্দ্র মোদী ভাষণ, ভারত মণ্ডপম দিল্লি, এআই এক্সপো ২০২৬, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, সুন্দর পিচাই, স্যাম অল্টম্যান, ইমানুয়েল মাক্রোঁ, লুলা দা সিলভা, আন্তোনিও গুতেরেস

বিজ্ঞান-প্রযুক্তিতে বিশ্বকে চমকে দিয়ে বিরাট কৃতিত্ব ভারতের

India AI Impact Summit: আজ থেকে শুরু হচ্ছে ‘এআই-এর মহাকুম্ভ’ হিসেবে চিহ্নিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এই সামিটে অংশ নিচ্ছেন বিশ্বের ৬৫টি দেশের প্রতিনিধিরা। উপস্থিত থাকবেন একাধিক রাষ্ট্রপ্রধান ও বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থার সিইওরা।

Advertisment

আরও পড়ুন-গ্রুপ বি অফিসারদের তালিকায় ৩০% গ্রুপ সি কর্মচারী! ক্ষোভে ফুঁসছে কমিশন, চূড়ান্ত তালিকায় ৬৮ লাখ নাম বাদের সম্ভাবনা 

গুগল, ডিপমাইন্ড, অ্যানথ্রপিক, অ্যাডোবি, সেলসফোর্স, কোয়ালকম এবং ফেডেক্সের শীর্ষকর্তারাও এই সম্মেলনে যোগ দিচ্ছেন। আয়োজকদের আশা, এই মঞ্চ থেকে এআই ব্যবহারের ভবিষ্যৎ দিশা নিয়ে একটি ঐতিহাসিক ঐকমত্য ঘোষণা হতে পারে। এই সামিট নিয়ে মোদী এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন,  'এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সারা বিশ্ব থেকে মানুষ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের জন্য ভারতে আসছেন। এটি আমাদের দেশের যুবসমাজের কাছে এক অপার সম্ভাবনাকে মেলে ধরবে। এই উপলক্ষটি আরও প্রমাণ করে যে আমাদের দেশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করছে এবং বিশ্বব্যাপী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।'

Advertisment

আরও পড়ুন-তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মোদী, ভারত-বাংলাদেশ সোনালি অধ্যায়ের সূচনা?   

নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৫টায় তাঁর হাত ধরেই আনুষ্ঠানিক সূচনা হবে এই এক্সপোর। সামিট ও এক্সপো জুড়ে এআই প্রযুক্তির সামাজিক প্রভাব, রূপান্তরমূলক সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি, বিশ্বব্যাপী এআই ইকোসিস্টেমে নতুন অংশীদারিত্ব গড়ে তোলাই এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনের আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব থেকে মানুষের এই সম্মেলনে অংশগ্রহণ ভারতের জন্য গর্বের। তাঁর কথায়, “বিশ্ব আমাদের সম্ভাবনা উপলব্ধি করবে।” তিনি আরও উল্লেখ করেন, এই আয়োজন দেশের যুবসমাজের প্রতিভা ও সম্ভাবনার পরিচয় বহন করছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির প্রমাণ দিচ্ছে।

এই সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন বিশ্বের একাধিক শীর্ষ প্রযুক্তি ও রাষ্ট্রনেতা। গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান-সহ প্রায় ৪০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর উপস্থিতির কথা জানা গিয়েছে। ১৬ ফেব্রুয়ারি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য প্রবেশাধিকার সীমাবদ্ধ থাকলেও, ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ মানুষের জন্যও দরজা খুলে দেওয়া হবে। প্রযুক্তি জগতে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে এবং বিশ্বব্যাপী এআই সহযোগিতায় নতুন দিশা দেখাতেই এই ঐতিহাসিক সামিট আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন- দাউ দাউ করে হঠাৎ আগুন, পুড়ে খাক রেলের আস্ত কামরা,কারণ কি নাশকতা? প্রাথমিক তদন্তে ঘুম উড়ল রেলকর্তাদের

modi AI