/indian-express-bangla/media/media_files/2025/07/19/nishikant-dubey-pm-modi-leadership-2025-07-19-11-40-20.jpg)
জাপান-রাশিয়াকে ছাপিয়ে এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হয়ে উঠল ভারত
এশিয়ার শক্তির মানচিত্রে আরও এক ধাপ উপরে উঠল ভারত। জাপান ও রাশিয়াকে পিছনে ফেলে ভারত উঠে এসেছে এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে। তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে চিন। ‘অপারেশন সিন্দুরে’ পাকিস্তানকে পরাজিত করার পর ভারতের সামরিক ও কূটনৈতিক ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী হয়েছে। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক কিংবা সাংস্কৃতিক সব ক্ষেত্রেই ভারতের অগ্রগতি এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫-এ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন- ছাত্রীর জলের বোতলে বিষ! ষষ্ঠ শ্রেণির ছাত্রের ভয়ঙ্কর স্বীকারোক্তিতে কেঁপে উঠল স্কুল
বিশ্ব রাজনীতির প্রতিটি ক্ষেত্রে ভারতের উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব বাড়ায় ভারতের অবস্থান আরও দৃঢ় হয়েছে। এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫-এর নতুন তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ৮১.৭ স্কোর নিয়ে প্রথম স্থানে, চিন ৭৩.৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে। ৪০ স্কোর নিয়ে ভারত তৃতীয় স্থান দখল করেছে। আন্তর্জাতিক নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনীতি ও কূটনৈতিক প্রভাব এই চারটি মানদণ্ডে কোনো দেশ কতটা শক্তিশালী, তা নির্ধারণ করেই এই সূচক তৈরি করা হয়। রিপোর্টে জানানো হয়েছে, ভারতের স্কোর গত বছরের তুলনায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোভিড-১৯ মহামারীর পর ভারতের অর্থনীতি দ্রুত গতিতে ঘুরে দাঁড়িয়েছে। প্রযুক্তি, বৈদেশিক সম্পর্ক, প্রতিরক্ষা শক্তি এবং আন্তর্জাতিক নেটওয়ার্কে ভারতের প্রভাব লক্ষণীয়ভাবে বেড়েছে। লোই ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতেও ভারত এশিয়ার অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন- Raj Bhavan renamed: বড় সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের! রাজভবনের নাম পাল্টে দিলেন এক ঝটকায়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us