বিশ্বকে ফের একবার জাত চেনাল ভারত, সন্ত্রাস ইস্যুতে কোনঠাসা পাকিস্তান

'সন্ত্রাস নয়, বিশ্বাসের উপর সহযোগিতা নির্ভরশীল'। সিন্ধু চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানকে তুলোধোনা ভারতের।

'সন্ত্রাস নয়, বিশ্বাসের উপর সহযোগিতা নির্ভরশীল'। সিন্ধু চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানকে তুলোধোনা ভারতের।

author-image
IE Bangla Web Desk
New Update
india-condemns-pakistan-unhrc-sindhu-water-treaty

বিশ্বকে ফের একবার জাত চেনাল ভারত, সন্ত্রাস ইস্যুতে কোনঠাসা পাকিস্তান

সন্ত্রাস নয়, বিশ্বাসের উপর সহযোগিতা নির্ভরশীল'। সিন্ধু চুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানকে তুলোধোনা ভারতের। 

Advertisment

পহেলগাঁও জঙ্গি হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত পাকিস্তানকে সতর্ক করেছে। পাশাপাশি সন্ত্রাস ইস্যুতে ভারতের জিরো টলারেন্স স্পষ্টভাবে আন্তর্জাতিক মহলের সামনে জানিয়েছে। এখন রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে বলেছে যে সহযোগিতা সন্ত্রাসবাদের উপর নয়, বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে। UNHRC জেনেভা অধিবেশনে ভারতীয় কূটনীতিক অনুপমা সিং সাফ জানিয়েছেন, স্থায়ী সহযোগিতা সন্ত্রাসবাদের উপর নয়, বিশ্বাসের উপর ভিত্তি করেই গড়ে ওঠে।

Mahalaya 2025: কেন মহালয়াতেই হয় তর্পণ, এবছর আবার সূর্যগ্রহণ, তর্পণ করা কি যাবে?

তিনি বলেন, '১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি সদিচ্ছা ও বন্ধুত্বের চেতনায় তৈরি হয়েছিল, কিন্তু আজকের সময় চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ১৯৬০ সালের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি সম্পুর্ণ ভিন্ন। পাকিস্তান সন্ত্রাসবাদকে ক্রমাগত মদত দিতে গিয়ে  এই চুক্তির মূল চেতনাকে ক্ষুন্ন করছে।" তিনি আরও বলেন, "যে দেশ ধারাবাহিকভাবে এবং ইচ্ছাকৃতভাবে চুক্তির চেতনা লঙ্ঘন করে, তাদের অন্যদের দোষারোপ করার কোনও অধিকার নেই।"

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরান ভ্যালিতে জঙ্গিরা ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় পোনি অপারেটরকে গুলি করে হত্যা করে। এরপর ২৩শে এপ্রিল ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে। ভারতের এই পদক্ষেপের ফলে পাকিস্তানে তীব্র জল সংকট দেখা দিয়েছে। 

ফের উৎসবের মরসুমে ভারতের উপর ভয়ঙ্কর হামলার ছক পাকিস্তানের? সীমান্তে সেনা-জঙ্গি এনকাউন্টার

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। পহেলগাঁও  হামলার পর , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মে মাসে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, "জল এবং রক্ত ​​একসঙ্গে বইতে পারে না।"

UN pakistan India Indus Waters Treaty