/indian-express-bangla/media/media_files/2025/02/25/I0qb4ENQlmS8hLebUCJj.jpg)
ভয়াবহ ভূমিকম্প, আতঙ্কে মানুষ
ভারতের এই রাজ্যে ভয়াবহ ভূমিকম্প, আতঙ্কে মানুষ, জানুন সর্বশেষ আপডেট
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভোররাতে আঘাত হানল ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৩টে নাগাদ প্রবল কম্পনে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশের সিয়াং জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। ভূমিকম্পের পর এলাকায় আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চলতি বছরের মার্চ মাসেও অরুণাচলে একই ধরনের ভূমিকম্প হয়েছিল।
হুড়মুড়িয়ে কমল দাম! আজ থেকে সবচেয়ে সস্তায় পাবেন কোন কোন প্রোডাক্ট? দেখুন একনজরে
উল্লেখ্য গতকাল তীব্র কম্পনে কেঁপে ওঠে গুজরাটের কচ্ছ জেলা। ভাচাউ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে রবিবার দুপুর ১২টা ৪১ মিনিটে রিখটার স্কেলে ৩.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আইএসআরের রিপোর্ট অনুযায়ী, এর আগে সকাল ৬টা ৪১ মিনিটে কচ্ছের ধোলাভিরার কাছে ২.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের পাশাপাশি গতকাল বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। রবিবার দুপুরে ঢাকাসহ বাংলাদেশের একাধিক অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৯ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে।
শুধু ভারত বা বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন ভূমিকম্পপ্রবণ অঞ্চলও একই সময়ে কেঁপে উঠছে। ১৯ সেপ্টেম্বর রাশিয়ার কামচাটকা অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬-এর বেশি। পাশাপাশি, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে একাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে এশিয়ার ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোতে ফের উদ্বেগ বাড়িয়েছে ধারাবাহিক কম্পন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us