/indian-express-bangla/media/media_files/2025/09/18/cats-2025-09-18-11-09-10.jpg)
খেলা ঘোরালো ভারত, এবার প্রবল চাপে আমেরিকা, ঘুম উড়ল ট্রাম্পের
শুল্ক আরোপকে কেন্দ্র করে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে চরম টানাপোড়েন অব্যাহত। এর মাঝেই বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যে তারা চলতি বছরের শেষ নাগাদ ভারতের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করবে। উল্লেখ্য, মার্কিন প্রশাসন ইতিমধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।
মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ধ্বংসযজ্ঞ! ভেসে গেল ঘরবাড়ি, নিখোঁজ কমপক্ষে ৭
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভারতের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার জন্য একটি নতুন কৌশলগত এজেন্ডা ঘোষণা করেছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেন, "আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে হবে। নতুন এজেন্ডার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিরাট পদক্ষেপ গ্রহণের পথে এগোচ্ছি।"
আজই 'বোমা ফাটাবেন' রাহুল গান্ধী? সামনে আনবেন 'ভোট চুরির' 'বিস্ফোরক' প্রমাণ?
এই নতুন কৌশলগত এজেন্ডার আওতায় বাণিজ্য, বিনিয়োগ, যৌথ অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে অনুসারে "ইউরোপ ইতিমধ্যেই ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। চলতি বছরের শেষ নাগাদ ভারত- ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই কৌশলগত এজেন্ডা আগামী বছর ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে গৃহীত হবে এবং এর মধ্যে রয়েছে নিরাপত্তা, সংযোগ ও বৈশ্বিক বিষয়, সমৃদ্ধি, স্থায়িত্ব এবং প্রযুক্তি ও উদ্ভাবন। ২৭টি ইইউ সদস্য রাষ্ট্রের সামনে এই এজেন্ডা উপস্থাপন করা হবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us