/indian-express-bangla/media/media_files/2024/11/17/iaSL5rny7WJDz0OOMIqK.jpg)
Vande Bharat Sleeper Train: বন্দে ভারত স্লিপার ট্রেন।
Vande Bharat Sleeper Schedule 2026: ভারতীয় রেলের মুকুটে নয়া পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের বাণিজ্যিক পথচলা শুরু হতে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NFR) অধীনে এই সেমি-হাই-স্পিড ট্রেনটি দীর্ঘ পাল্লার নৈশভ্রমণে এক নতুন মাত্রা যোগ করবে।
কবে থেকে শুরু পরিষেবা?
রেল কর্তৃপক্ষের জানানো তথ্য অনুযায়ী:
ট্রেন নম্বর ২৭৫৭৬ (কামাখ্যা-হাওড়া): আগামী ২২ জানুয়ারি থেকে এই ট্রেনের বাণিজ্যিক সফর শুরু হবে।
ট্রেন নম্বর ২৭৫৭৫ (হাওড়া-কামাখ্যা): এই ট্রেনটির বাণিজ্যিক পথচলা শুরু হবে ২৩ জানুয়ারি থেকে।
ট্রেনের সময়সূচী ও দিন
কামাখ্যা-হাওড়া (২৭৫৭৬): বুধবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেনটি কামাখ্যা থেকে সন্ধ্যা ১৮:১৫ মিনিটে রওনা দিয়ে পরের দিন সকাল ০৮:১৫ মিনিটে হাওড়া পৌঁছাবে।
হাওড়া-কামাখ্যা (২৭৫৭৫): বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেনটি হাওড়া থেকে সন্ধ্যা ১৮:২০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ০৮:২০ মিনিটে কামাখ্যা পৌঁছাবে।
ভ্রমণ সময়: পুরো পথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে মাত্র ১৪ ঘণ্টা।
আরও পড়ুন-লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন
কোথায় কোথায় স্টপেজ?
যাত্রাপথে হাওড়া ও কামাখ্যার মাঝে মোট ১৩টি স্টেশনে ট্রেনটি থামবে। স্টেশনগুলি হলো, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি (NJP), জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া।
এই অত্যাধুনিক ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে। যার মধ্যে এসি ৩-টায়ার হল ১১টি, এসি ২ টায়ার ৪টি, এসি ফার্স্ট ক্লাস ১টি। হাওড়া-গুয়াহাটি রুটে মোট দুটি রেক থাকবে। বিশেষজ্ঞদের মতে, স্লিপার বন্দে ভারত চালুর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতার যোগাযোগ আরও দ্রুত ও আরামদায়ক হবে। বিশেষ করে যারা ব্যবসায়িক কাজে বা পর্যটনের জন্য অসম ও উত্তরবঙ্গে যাতায়াত করেন, তাঁদের জন্য এই নৈশকালীন যাত্রা হবে অত্যন্ত সময়সাশ্রয়ী।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us