Vande Bharat Sleeper: মালদা থেকে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’-এর সূচনায় প্রধানমন্ত্রী, জানুন সময়সূচি ও ভাড়া

Howrah-Kamakhya Vande Bharat Sleeper:দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু আজ! মালদা থেকে উদ্বোধন প্রধানমন্ত্রীর। হাওড়া-কামাখ্যা রুটে ভাড়া কত? কোথায় কোথায় দাঁড়াবে? জানুন সময়সূচি ও বিস্তারিত তথ্য।

Howrah-Kamakhya Vande Bharat Sleeper:দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু আজ! মালদা থেকে উদ্বোধন প্রধানমন্ত্রীর। হাওড়া-কামাখ্যা রুটে ভাড়া কত? কোথায় কোথায় দাঁড়াবে? জানুন সময়সূচি ও বিস্তারিত তথ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Vande Bharat Sleeper  ,Howrah-Kamakhya Train  ,PM Narendra Modi,  Malda News , Indian Railways,  Train Fare and Schedule,  Northeast Connectivity,  First Sleeper Vande Bharat,বন্দে ভারত স্লিপার,  হাওড়া-কামাখ্যা রুট  ,নরেন্দ্র মোদী  ,মালদা  ,ভারতীয় রেল , ট্রেনের সময়সূচি,  ট্রেনের ভাড়া  ,এসি স্লিপার ট্রেন

Vande Bharat Sleeper Train: বন্দে ভারত এক্সপ্রেস।

ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা বাংলা থেকেই। আজ, ১৭ জানুয়ারি মালদা থেকে দেশের প্রথম 'বন্দে ভারত স্লিপার' ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া ও কামাখ্যার (গুয়াহাটি) মধ্যে সংযোগকারী এই ট্রেনটি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় গতি ও স্বাচ্ছন্দ্যের নতুন নজির গড়বে। এতদিনের চেয়ার-কার বন্দে ভারতের পর, এই প্রথম রাতে শুয়ে ভ্রমণের জন্য আসছে স্লিপার সংস্করণ।

Advertisment

রেল সূত্রে খবর, আজ উদ্বোধনের পর আগামীকাল, ১৮ জানুয়ারি থেকেই সাধারণ যাত্রীদের জন্য নিয়মিত পরিষেবা শুরু হবে। সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন।হাওড়া থেকে (২৭৫৭৫): বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন ছাড়বে। হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে, কামাখ্যা পৌঁছাবে পরদিন সকাল ৮টা ২০ মিনিটে।

আরও পড়ুন- এবার গন্তব্য শিলিগুড়ি! বিশ্বের সব রেকর্ড ভেঙে তৈরি হচ্ছে ‘মহাকাল মহাতীর্থ’। দেখুন সেই ব্লু-প্রিন্ট

কামাখ্যা থেকে (২৭৫৭৬), বুধবার ছাড়া বাকি সব দিন চলবে। কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, হাওড়া পৌঁছাবে পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে। প্রায় ১০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র ১৪ ঘণ্টা, যা বর্তমানের অন্যান্য ট্রেনের তুলনায় প্রায় ৩ ঘণ্টা কম।

আরও পড়ুন-West Bengal News Live: ভোটমুখী বঙ্গে 'সুপার স্যাটারডে'! মালদায় মোদী, জলপাইগুড়িতে মমতা, মুর্শিদাবাদে রোড-শো অভিষেকের

ভাড়া কত?

রাজধানী এক্সপ্রেসের চেয়ে এই ট্রেনের ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে। টিকিটের সঙ্গেই খাবারের দাম যুক্ত থাকবে। রেলমন্ত্রীর দেওয়া ইঙ্গিত অনুযায়ী আনুমানিক ভাড়া, 

এসি ৩-টিয়ার: প্রায় ২,৩০০ টাকা। 

এসি ২-টিয়ার: প্রায় ৩,০০০ টাকা।

 এসি ফার্স্ট ক্লাস: প্রায় ৩,৬০০ টাকা।

আরও পড়ুন-Abhishek Banerjee: ‘মা মারা গেলে বাবাকে চিতায় উঠতে হতো’, সতীদাহ নিয়ে অভিষেকের ‘বেফাঁস’ মন্তব্যে তোলপাড় নেটপাড়ায়

কোথায় কোথায় দাঁড়াবে?

হাওড়া ও কামাখ্যার মাঝে মোট ১৪টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। স্টপেজগুলি হলো—ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি (NJP), নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙাইগাঁও এবং রঙিয়া।

কী কী সুবিধা থাকছে?

১৬ কোচের এই ট্রেনটিতে ১১টি এসি ৩-টিয়ার, ৪টি এসি ২-টিয়ার এবং ১টি এসি ফার্স্ট ক্লাস কোচ রয়েছে। মোট যাত্রী ধারণক্ষমতা ৮২৩ জন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে। 

ঝাঁকুনিহীন সফরের জন্য উন্নত সাসপেনশন। 

অটোমেটিক স্লাইডিং ডোর এবং শব্দরোধী (Noise Insulation) ব্যবস্থা। 

আরও পড়ুন-পুকুর সংস্কারের সময় যন্ত্রের ডগায় উঠে এল ইতিহাস, রায়নায় উদ্ধার হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি

ভাইরাস ও জীবাণু দমনে বিশেষ প্রযুক্তি, যা ৯৯.৯% জীবাণু ধ্বংস করবে।
 
যাত্রী সুরক্ষায় দেশীয় প্রযুক্তির ‘কবচ’ (Kavach) সিস্টেম এবং সিসিটিভি নজরদারি।

রেল মন্ত্রক সূত্রে খবর, হাওড়া-কামাখ্যা রুটটি সফল হলে আগামী দিনে দেশের অন্যান্য দীর্ঘ দূরত্বের রুটেও এই স্লিপার ট্রেন চালানো হবে। উত্তরবঙ্গ ও অসমের পর্যটন এবং বাণিজ্যে এই ট্রেন বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Vande Bharat Sleeper Train First Vande Bharat Sleeper India Vande Bharat Sleeper Express Vande Bharat sleeper fare Vande Bharat Sleeper Howrah-Guwahati Vande Bharat Sleeper First Sleeper Vande Bharat