Top 5 Breaking News Bengal: গুলিবিদ্ধ তৃণমূল নেতা, SIR-এর মাঝে শাসকের বিরাট অভিযোগ, ভয়ঙ্কর পথ দূর্ঘটনা, মৃত্যু, পড়ুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ

Top 5 Breaking News Bengal: ভারতের জিডিপি রেকর্ড ৮.২% বৃদ্ধি, তৃণমূলের SIR নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ, ডিসেম্বরেই পুতিনের ভারত সফর, বিটি রোডে ছাত্র নিহত এবং হাওড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ—দিনের বড় খবর এক নজরে।

Top 5 Breaking News Bengal: ভারতের জিডিপি রেকর্ড ৮.২% বৃদ্ধি, তৃণমূলের SIR নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ, ডিসেম্বরেই পুতিনের ভারত সফর, বিটি রোডে ছাত্র নিহত এবং হাওড়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ—দিনের বড় খবর এক নজরে।

author-image
Sayan Sarkar
New Update
India GDP growth 2026 Q2, Indian economy record, TMC SIR protest, voter list revision deaths, Putin India visit December, Trump warning ignored, BT Road accident student death, Howrah shootout TMC leader injured, West Bengal breaking news, India latest updates

Top 5 Breaking News In bengal:দিনের সেরা ৫ খবর এক ঝলকে

Top 5 Breaking News Bengal: ১. রকেট গতিতে ছুটছে ভারতের GDP। প্রত্যাশাকেও ছাড়িয়ে নয়া রেকর্ড গড়ল ভারতের অর্থনীতি। তৈরি হল নয়া ইতিহাস। ২০২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP (জুলাই-সেপ্টেম্বর) প্রত্যাশার তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৮.২ শতাংশ। যা গত অর্থবর্ষে ছিল ৫.৬ শতাংশ। চলতি অর্থবর্ষে সেই হার ছিল ৭.৮ শতাংশ। 

Advertisment

স্কুল যাওয়ার পথে বিটি রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা, নাবালক ছাত্রকে পিষে দিল বাস, হাহাকার, আর্তনাদ

২.ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের মধ্যেই শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করল তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধিদল। বৈঠকে তারা অভিযোগ তোলে SIR-এর কারণে রাজ্যে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কমিশনকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অভিযোগ তোলেন, কমিশনের হাতে “রক্ত লেগে আছে”। তৃণমূলের দাবি, এসআইআর-এর কারণেই রাজ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং এদিন বৈঠকে সেই তালিকা সিইসি-র হাতে তুলে দিয়েছে প্রতিনিধিদলের সদস্যরা।

Advertisment

Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে এবার মাস্টারস্ট্রোক কলকাতা মেট্রোর, অভাবনীয় পদক্ষেপে খুশির জোয়ার!

৩.মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার। আগামী মাসেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরকারি সূত্রে খবর, ৪-৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট। এই সফরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তেল আমদানি, প্রতিরক্ষা এবং বাণিজ্য এই তিন বিষয়ে দুই রাষ্ট্র নায়কের মধ্যে আলোচনা হবে বলে সূত্রের খবর। এর আগে সর্বশেষ ২০২১ সালের ৬ ডিসেম্বর পুতিন ভারত সফরে এসেছিলেন।

৪.বিটি রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। স্কুল ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে যায় ২৩৪ নং রুটের বাস। তড়িঘড়ি ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় কাছের একটি নার্সিং হোমে। সেখান থেকে তাকে রেফার করা হয় আরজি কর মেডিকেল কলেজে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত পড়ুয়ার নাম অরণ্য চক্রবর্তী। জানা গিয়েছে সে নবম শ্রেনির ছাত্র। 

Purba Bardhaman News: রাজনৈতিক উত্তাপের মধ্যেই অভাবনীয় সাফল্য! SIR-এর কাজে পূর্ব বর্ধমানের পাঁচ BLO–র অসামান্য কীর্তি দুরন্ত চর্চায়!

৫.হাওড়ায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বালি জগাছা ব্লকের নিশ্চিন্তার সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। তখনই বুড়ো শিবতলার কাছে দুই দুষ্কৃতী তাদের পথ আটকে গুলি চালায়। হামলায় দেবব্রত মণ্ডল এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?

West Bengal News Breaking news