আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন

বিশ্বজুড়ে অনেকেই তাদের গাড়ির জন্য সবচেয়ে দামি এবং অনন্য নম্বর প্লেট ব্যবহার করতে পছন্দ করেন । আম্বানি এবং আদানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে থাকলেও সংগ্রহে নেই দামি নম্বর প্লেট।

বিশ্বজুড়ে অনেকেই তাদের গাড়ির জন্য সবচেয়ে দামি এবং অনন্য নম্বর প্লেট ব্যবহার করতে পছন্দ করেন । আম্বানি এবং আদানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে থাকলেও সংগ্রহে নেই দামি নম্বর প্লেট।

author-image
IE Bangla Tech Desk
New Update
ভারতের সবচেয়ে দামি নম্বর প্লেট, গাড়ির দামি নাম্বার প্লেট, ভেনু গোপালকৃষ্ণন, আশিক প্যাটেল, ল্যাম্বোরগিনি উরুস, টয়োটা ফরচুনার, জেমস বন্ড নাম্বার প্লেট, India expensive number plate, KL 07 DG 0007, 007 car number India

আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক

বিশ্বজুড়ে অনেকেই তাদের গাড়ির জন্য সবচেয়ে দামি এবং অনন্য নম্বর প্লেট ব্যবহার করতে পছন্দ করেন। আম্বানি এবং আদানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে । তবে , এই দুই ব্যক্তি সবচেয়ে দামি নম্বর প্লেটের মালিকের তালিকায় নেই। আসুন জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে দামি নম্বর প্লেটের মালিক কে ?

Advertisment

দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেট কার রয়েছে? এই প্রশ্নের উত্তরে প্রথমেই যে দুটি নাম মাথায় ঘুরপাক খাবে সেই দুটি নাম হল আদানি, আম্বানি। কিন্তু জানলে অবাক হবেন ভারতের সবচেয়ে দামি নম্বর প্লেটের মালিক কোনও কর্পোরেট জায়ান্ট নন, বরং কেরলের এক প্রযুক্তি সংস্থার সিইও – ভেনু গোপালকৃষ্ণন।

ভেনু গোপালকৃষ্ণন তাঁর বিলাসবহুল ল্যাম্বরগিনি উরুস গাড়ির জন্য KL 07 DG 0007 নম্বর প্লেট কিনেছেন, যার দাম প্রায় ৪৭ লক্ষ টাকা। এই নম্বর প্লেটটি বর্তমানে দেশের সবচেয়ে দামি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর। গোপালকৃষ্ণন বিলাসবহুল গাড়ির প্রতি প্রবল অনুরাগী, এবং তাঁর সংগ্রহে একাধিক প্রিমিয়াম গাড়িও রয়েছে।

Advertisment

সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে  মালিক আশিক প্যাটেল, যিনি আহমেদাবাদের একজন পরিবহন ব্যবসায়ী। তাঁর টয়োটা ফরচুনার গাড়ির নম্বর ‘007’, যেটি কিনতে খরচ হয়েছে ৩৪ লক্ষ টাকা। এই নম্বরটি জেমস বন্ড চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত, যা তাঁর গাড়িটিকে আরও অনন্য করে তুলেছে।

আশিক প্যাটেল দেশের অন্যতম ব্যয়বহুল নম্বর প্লেটের মালিক হিসেবে শিরোনাম কেড়েছেন। সাধারণ ব্যবসায়ী হয়েও তিনি এমন একটি বিশেষ নম্বরের জন্য বড় অঙ্কের টাকা খরচ করতে দ্বিধা করেননি, যা তাঁর গাড়িটিকে আলাদা পরিচয় দিয়েছে।

আরও পড়ুন-youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে

 নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, ডেড লাইন বেঁধে বড় নির্দেশ সরকারের

প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড়

সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর?

৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল

Car