একমাত্র স্টেশন, যেখান থেকে সারা দেশের ট্রেন পাবেন, জানেন সেটি কোনটি?

ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ ও বিস্তৃত। দেশজুড়ে প্রায় ৮,৫০০টিরও বেশি ছোট-বড় রেল স্টেশন থাকলেও, এর মধ্যে এমন একটি স্টেশন দেশে রয়েছে যেখান থেকে প্রায় গোটা দেশের জন্যই ট্রেন পরিষেবার সুবিধা পাওয়া যায়।

ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ ও বিস্তৃত। দেশজুড়ে প্রায় ৮,৫০০টিরও বেশি ছোট-বড় রেল স্টেশন থাকলেও, এর মধ্যে এমন একটি স্টেশন দেশে রয়েছে যেখান থেকে প্রায় গোটা দেশের জন্যই ট্রেন পরিষেবার সুবিধা পাওয়া যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Railways Facts: ভারতীয় রেলের সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন।

Indian Railways Facts: ভারতীয় রেলের সম্পর্কে এই অজানা তথ্য জেনে নিন।

ভারতের রেলওয়ে নেটওয়ার্ক বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ ও বিস্তৃত। দেশজুড়ে প্রায় ৮,৫০০টিরও বেশি ছোট-বড় রেল স্টেশন থাকলেও, এর মধ্যে এমন একটি স্টেশন দেশে  রয়েছে যেখান থেকে প্রায় গোটা দেশের জন্যই ট্রেন পরিষেবার সুবিধা  পাওয়া যায়। এই কারণেই ওই স্টেশনকে ভারতীয় রেলের সবচেয়ে অনন্য ও ব্যস্ততম হাবগুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।

Advertisment

ইতিহাস গড়ল মালদা! দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর হাত ধরে

ভাবুন তো, এমন একটি রেলস্টেশন যেখানে দাঁড়িয়ে আপনি দেশের প্রায় প্রতিটি কোণের উদ্দেশেই ট্রেন ধরতে পারবেন। প্ল্যাটফর্মে ট্রেনের আসা-যাওয়া কখনও থামে না, সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রীদের ভিড় লেগেই থাকে। হাজার হাজার রেলস্টেশনের ভিড়ে এই একটি স্টেশনই কার্যত পুরো ভারতকে এক সুতোয় বেঁধে রেখেছে।

এই অনন্য রেল স্টেশনটি হল উত্তরপ্রদেশের মথুরা জংশন। ভৌগোলিক অবস্থানের কারণে মথুরা জংশন উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করে। এখান থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, উত্তর-পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যের উদ্দেশে নিয়মিত ট্রেন চলাচল করে।

রেল সূত্রে জানা যায়, মথুরা জংশন দেশের অন্যতম ব্যস্ত স্টেশন। ২৪ ঘণ্টাই এখানে ট্রেন চলাচল অব্যাহত থাকে। রাজধানী এক্সপ্রেস, শতাব্দী, সুপারফাস্ট ও এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি অসংখ্য যাত্রীবাহী ট্রেন এখান দিয়ে যাতায়াত করে। ফলে দিন-রাত যাত্রীদের কোলাহলে মুখরিত থাকে স্টেশন চত্বর।

Beldanga Violence: টানা দ্বিতীয় দিন রণক্ষেত্র বেলডাঙা, এনএইচ-১২ অবরুদ্ধ! গাড়ি ভাঙচুর-সাংবাদিক নিগ্রহে চরম অরাজকতা

ঐতিহাসিক দিক থেকেও মথুরা জংশনের গুরুত্ব অপরিসীম। ১৮৭৫ সালে এখান থেকেই প্রথম ট্রেন ছেড়েছিল। তারপর থেকে সময়ের সঙ্গে সঙ্গে স্টেশনটির পরিকাঠামো ও গুরুত্ব ক্রমশ বেড়েছে। আজ মথুরা জংশন ভারতীয় রেল নেটওয়ার্কের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে।

রেল যোগাযোগের পাশাপাশি মথুরা শহরের ধর্মীয় ও পর্যটন গুরুত্বও স্টেশনটির ব্যস্ততার অন্যতম কারণ। শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে পরিচিত মথুরায় সারা বছর দেশ-বিদেশের পর্যটক ও ভক্তদের আনাগোনা লেগেই থাকে। এর ফলেও মথুরা জংশন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও সর্বাধিক সংযুক্ত রেলওয়ে স্টেশন হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে।

মৌনী অমাবস্যায় ভাগ্য বদল! শনি-রাহু-কেতুর দোষ থেকে মুক্তি! জানুন স্নানের শুভ সময়

Indian Railways