/indian-express-bangla/media/media_files/2025/09/14/india-pakistan-match-owaisi-slams-bjp-pahalgam-attack-2025-09-14-10-00-02.jpg)
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মোদীকে তুলোধোনা ওয়াইসির
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে ঘিরে ফের বিতর্ক। হায়দরাবাদের সাংসদ ও এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন। এক সমাবেশে ওয়াইসি প্রশ্ন তোলেন, “অসমের মুখ্যমন্ত্রী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এবং সমস্ত বিজেপি নেতাদের বলছি, পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলতে অস্বীকার করার ক্ষমতা আপনাদের নেই তো?”
পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারিদের জন্য বাম্পার ঘোষণা মমতার, শারদীয়ার আনন্দ এবার হবে দ্বিগুণ
ওয়াইসি পাহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে বলেন, ২৬ জন সাধারণ নাগরিককে ধর্ম জিজ্ঞাসা করে গুলি করা হয়েছিল। যদি আপনার পরিবারের কারুর মৃত্যু হত তাহলে কি আপনি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচকে সমর্থন করতে পারতেন?”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে ওয়াইসি আরও বলেন, “আপনি বলেছিলেন, রক্ত আর জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। যদি আলোচনার সঙ্গে সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে না পারে, তাহলে ক্রিকেট থেকে বিসিসিআই যে হাজার হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা করছে, তার চেয়ে ২৬ জন নাগরিকের জীবন কি কম গুরুত্বপূর্ণ?”
IMD Weather Forecast: মহালয়ার মাত্র সাত দিন বাকি, ফের নিন্মচাপের জোরালো প্রভাব, কপালে ভাঁজ বঙ্গবাসীর
এআইএমআইএম প্রধান স্পষ্ট জানান, “আমরা গতকালও নিহতদের পরিবারের পাশে ছিলাম, আজও আছি এবং আগামীকালও থাকব। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার সিদ্ধান্ত কতটা যৌক্তিক সেই প্রশ্ন তুলে তিনি সরকারের কাছে স্পষ্ট জানতে চান, কয়েক হাজার কোটি টাকার আর্থিক লাভ কি মানুষের প্রাণের চেয়েও বেশি মূল্যবান?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us