তারেক রহমানের প্রত্যাবর্তনে প্রথম প্রতিক্রিয়া ভারতের, এবার কী তবে শেষ ইউনূস জমানা?

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাল ভারত।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাল ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
Tarique Rahman Dhaka Return, India First Reaction, India MEA Statement, Randhir Jaiswal Press Conference, Bangladesh Election News, Bangladesh Fair Election, Bangladesh Inclusive Election, India Bangladesh Relations, Bangladesh Political Situation, Bangladesh Interim Government, Bangladesh Election 2025, BNP Tarique Rahman, Khaleda Zia Son Tarique Rahman, India on Bangladesh Polls, Bangladesh Minority Violence, Dipu Das Killing, Minority Safety Bangladesh, India Concern Bangladesh, H1B Visa Issue India, H1B Visa Appointment Problem, India US Visa Talks, Vijay Mallya Nirav Modi Extradition, Fugitive Economic Offenders India, Bangladesh Breaking News, South Asia Politics, বাংলাদেশ নির্বাচন খবর, তারেক রহমান ঢাকায় ফেরা, ভারতের প্রথম প্রতিক্রিয়া, বিদেশ মন্ত্রকের বিবৃতি, রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠক, ভারত-বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি

তারেক রহমানের প্রত্যাবর্তনে প্রথম প্রতিক্রিয়া ভারতের

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাল ভারত। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত চায় বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হোক। তাঁর কথায়, ভারতের লক্ষ্য বাংলাদেশের নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হওয়া।

Advertisment

আরও পড়ুন- মোদী-শাহের 'বাংলা দখলের' পরিকল্পনায় জল ঢাললেন অভিষেক! ভোটের আগেই 'মেগাপ্ল্যানিং', জয় নিশ্চিত করতে আসরে যুবরাজ 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, “বাংলাদেশে যেন সব পক্ষ নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর আরও জোরালো হয় এটাই ভারতের প্রত্যাশা।” তিনি স্পষ্ট করেন, ভারত প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে।

একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, “সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা দীপু দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং আশা করি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” 

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে প্রায় ২,৯০০টি হিংসাত্মক ঘটনার খবর সামনে এসেছে, যার মধ্যে হত্যা, অগ্নিসংযোগ ও জমি দখলের মতো অপরাধ রয়েছে। তাঁর বক্তব্য, এই ঘটনাগুলিকে শুধুমাত্র রাজনৈতিক হিংসা বলে উপেক্ষা করা যায় না।

আরও পড়ুন-  '১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু   

সাংবাদিক বৈঠকে এইচ-১বি ভিসা সংক্রান্ত প্রশ্নেরও উত্তর দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি জানান, ভিসার অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণ নিয়ে বহু ভারতীয় নাগরিকের অভিযোগ এসেছে। এই সমস্যার জেরে বহু মানুষ দীর্ঘদিন ধরে ভারতে ও আমেরিকায় আটকে রয়েছেন, যার প্রভাব পড়ছে পরিবার ও শিশুদের পড়াশোনায়। রণধীর জয়সওয়াল বলেন, ভিসা সংক্রান্ত বিষয়গুলি সংশ্লিষ্ট দেশের সার্বভৌম অধিকারের মধ্যে পড়লেও, ভারত সরকার এই সমস্যাগুলি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং নাগরিকদের অসুবিধা কমানোর চেষ্টা চালাচ্ছে।

এছাড়াও, বিজয় মালিয়া ও নীরব মোদির ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি জানান, ভারত সরকার সমস্ত পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এ বিষয়ে একাধিক দেশের সঙ্গে ভারতের আলোচনা চলছে বলেও জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। সব মিলিয়ে, বাংলাদেশের নির্বাচন, সংখ্যালঘু নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিল এই সাংবাদিক বৈঠক।

আরও পড়ুন- Sheikh Hasina: হিন্দু যুবককে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এবার বিরাট বিবৃতি হাসিনা, ইউনূসকে নিশানা প্রাক্তন প্রধানমন্ত্রীর  

Bangladesh MEA