/indian-express-bangla/media/media_files/2025/08/02/modi-slams-trump-dead-economy-comment-bengali-2025-08-02-14-00-19.jpg)
ট্রাম্পের এই কর্মকাণ্ডকে সমর্থন জানালো মোদী সরকার?
শনিবার ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে আমেরিকা। পরে তাঁদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে বলে খবর। অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলায় তাঁদের বিচার হতে পারে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক দেশ মার্কিন পদক্ষেপের সমালোচনা করলেও, কিছু দেশ এই অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে।
ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড়
মার্কিন হামলার প্রায় ২৪ ঘণ্টা পর রবিবার ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বিবৃতি জারি করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলায় উদ্ভূত পরিস্থিতির উপর ভারত সরকার নিবিড় নজর রাখছে। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ভারত সকল পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। আলোচনার মাধ্যমে এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করার উপর জোর দেওয়া হয়েছে।
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাস সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে। পরিস্থিতির অবনতি বিবেচনা করে এর আগেই ভারত সরকার ভেনেজুয়েলায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ দিয়েছিল।
এ বিষয়ে জারি করা এক পরামর্শে বিদেশ মন্ত্রক জানায়, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের সে দেশে অপ্রয়োজনীয় সফর থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করা হচ্ছে। যাঁরা ইতিমধ্যেই ভেনেজুয়েলায় রয়েছেন, তাঁদের অত্যন্ত সতর্ক থাকার, চলাফেরা সীমিত রাখার এবং কারাকাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় ভোর প্রায় ২টা নাগাদ ভেনেজুয়েলায় মার্কিন হামলা শুরু হয়। অভিযোগ, সেই সময়ই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাঁদের বাসভবন থেকে আটক করা হয় এবং পরে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে ভেনেজুয়েলার একাধিক এলাকায় হামলার খবর মিলেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই অভিযানে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us