বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন, কড়া বার্তা ভারতের, ইউনুস সরকারের সমালোচনায় বিদেশ মন্ত্রক

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার। বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন, কড়া বার্তা ভারতের, ইউনুস সরকারের সমালোচনায় বিদেশ মন্ত্রক

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার। বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন, কড়া বার্তা ভারতের, ইউনুস সরকারের সমালোচনায় বিদেশ মন্ত্রক

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh Violence, Hindu Lynching in Bangladesh, Minority Violence Bangladesh, India MEA Statement, Ministry of External Affairs India, Randhir Jaiswal Statement, India Bangladesh Relations, Muhammad Yunus Interim Government, Bangladesh Interim Government, Bangladesh Political Crisis, Bangladesh Election 2025, BNP Tarique Rahman Return, Tarique Rahman Dhaka Return, Khaleda Zia Son, Bangladesh Hindu News, Bangladesh Law and Order, Bangladesh Mob Violence, Bangladesh Human Rights, India Slams Bangladesh, India Concern Over Bangladesh, Bangladesh Breaking News, South Asia Politics, ঢাকায় হিংসা, বাংলাদেশে হিন্দু লিঞ্চিং, সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশ, ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি, রণধীর জয়সওয়াল মন্তব্য, মুহাম্মদ ইউনুস সরকার, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার, তারেক রহমান প্রত্যাবর্তন, বিএনপি রাজনীতি, বাংলাদেশ নির্বাচন ২০২৫, ভারত-বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশ রাজনৈতিক সংকট

বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন, কড়া বার্তা ভারতের

বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন,  কড়া বার্তা ভারতের, ইউনুস সরকারের সমালোচনায় বিদেশ মন্ত্রক।

Advertisment

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোনভাবেই  উপেক্ষা করা যায় না। তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে হিংসা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা দীপু দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং আশা করি দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।”

আরও পড়ুন-  '১৯৭১ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি প্রয়োজন', বাংলাদেশে হিংসা কাণ্ডে এবার ইউনূসের বিরুদ্ধে 'বোমা ফাটালেন' শুভেন্দু   

বিদেশ মন্ত্রক জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে প্রায় ২,৯০০টি হিংসাত্মক ঘটনার খবর সামনে এসেছে। এই ঘটনাগুলির মধ্যে রয়েছে হত্যা, অগ্নিসংযোগ ও জমি দখলের মতো গুরুতর অপরাধ। মন্ত্রকের বক্তব্য, এই ধরনের ঘটনাকে শুধুমাত্র রাজনৈতিক হিংসা বলে এড়িয়ে যাওয়া যায় না।

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি ২০২৫-এ সাধারণ নির্বাচন হওয়ার কথা। সেই প্রেক্ষিতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) সক্রিয় হয়ে উঠেছে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কার্যনির্বাহী সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ঢাকায় ফিরে এসেছেন। রাজনৈতিক মহলে তাঁকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও দেখা হচ্ছে।

আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা

তারেক রহমানের প্রত্যাবর্তন ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, “ভারত চায় বাংলাদেশে স্বাধীন, নিরপেক্ষ  নির্বাচন হোক। দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা কামনা করি, যাতে সব পক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী হয়।”

এদিকে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একের পর এক হিন্দু যুবকের হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দীপু দাস নামে এক হিন্দু যুবককে হত্যা করে তাঁর দেহ গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর পর অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরও এক যুবককে পিটিয়ে হত্যা করে উত্তেজিত জনতা।

এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশেও প্রতিবাদ ও সমালোচনা জোরালো হয়েছে।সব মিলিয়ে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন- Sheikh Hasina: হিন্দু যুবককে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এবার বিরাট বিবৃতি হাসিনা, ইউনূসকে নিশানা প্রাক্তন প্রধানমন্ত্রীর  

MEA Bangladesh Crisis