অপহৃত পাঁচ ভারতীয় নাগরিক, তোলপাড়! বিরাট অ্যাকশনে মোদী সরকার

বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ৬ নভেম্বর, ২০২৫ তারিখে, এমন একটি এলাকায় যেখানে গত কয়েক বছরে সশস্ত্র গোষ্ঠীগুলির হাতে একাধিক অপহরণ ও হামলার ঘটনা ঘটেছে।

বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ৬ নভেম্বর, ২০২৫ তারিখে, এমন একটি এলাকায় যেখানে গত কয়েক বছরে সশস্ত্র গোষ্ঠীগুলির হাতে একাধিক অপহরণ ও হামলার ঘটনা ঘটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mali, Indian citizens kidnapped, Indian Embassy Bamako, Ministry of External Affairs, MEA statement, Muhammad Yunus, West Africa instability, terrorism in Mali, Indian government response, মালি, ভারতীয় নাগরিক অপহরণ, বিদেশ মন্ত্রক, ভারতীয় দূতাবাস বামাকো, নিরাপদ মুক্তি প্রচেষ্টা, পশ্চিম আফ্রিকা সন্ত্রাস, জঙ্গি হামলা, মালির অস্থিতিশীলতা, ভারত সরকারের পদক্ষেপ, আন্তর্জাতিক প্রচেষ্টা

অপহৃত পাঁচ ভারতীয় নাগরিক, তোলপাড়! বিরাট অ্যাকশনে মোদী সরকার

মালিতে পাঁচ ভারতীয় নাগরিক অপহৃত, নিরাপদ মুক্তির প্রচেষ্টা শুরু করল ভারত সরকার।

Advertisment

পশ্চিম আফ্রিকার অস্থিতিশীল দেশ মালিতে পাঁচজন ভারতীয় নাগরিকের অপহরণের ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারত সরকার। বিদেশ মন্ত্রক (MEA) এবং বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস যৌথভাবে তাঁদের নিরাপদ ও দ্রুত মুক্তির জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নিচ্ছে। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মালিয়ান কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে ভারতীয় দূতাবাস লাগাতার যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ৬ নভেম্বর, ২০২৫ তারিখে, এমন একটি এলাকায় যেখানে গত কয়েক বছরে সশস্ত্র গোষ্ঠীগুলির হাতে একাধিক অপহরণ ও হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহৃত ভারতীয়রা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং তাঁদের  কর্মস্থলের কাছাকাছি স্থান থেকেই অপহরণ করা হয়েছে।

Advertisment

বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস ‘X’-এ এক পোস্টে জানিয়েছে, “৬ নভেম্বর আমাদের পাঁচজন নাগরিকের অপহরণের মর্মান্তিক ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তাঁদের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করতে মালিয়ান কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠভাবে কাজ করছে।”পোস্টটিতে MEAIndia এবং PMOIndia-কে ট্যাগ করা হয়েছে। 

দিল্লির কর্মকর্তারা জানিয়েছেন, মালির নিরাপত্তা সংস্থা এবং ভারতীয়দের কর্মরত সংস্থার সঙ্গে দূতাবাস অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। পাশাপাশি, বিদেশ মন্ত্রকের সদর দপ্তরও স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি বুঝতে অন্যান্য বিদেশি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। মন্ত্রকের বক্তব্য, “ভারতীয় নাগরিকদের মুক্তির জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা চালানো হচ্ছে এবং প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

মালি পশ্চিম আফ্রিকার সবচেয়ে অস্থির দেশগুলির মধ্যে অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে পরপর কয়েকটি সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। পাশাপাশি, আল-কায়েদা এবং ইসলামিক স্টেট-ঘনিষ্ঠ জিহাদি গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান কার্যকলাপ পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষত মধ্য ও উত্তর মালি অঞ্চলে সরকারের নিয়ন্ত্রণ দুর্বল, ফলে বিদেশি কর্মীদের অপহরণ এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।

আরও পড়ুন- ২০০২ ভোটার তালিকায় নাম নেই? কীভাবে মিলবে সমাধান? কী কী নথি লাগবে? জানুন বিস্তারিত

 'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়? ৭০০০ পুলিশ মোতায়েন, ভয় পেলেন ইউনূস?

মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে

উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি

চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!

বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল

বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়

MEA