/indian-express-bangla/media/media_files/2025/12/31/jobs-2025-12-31-09-52-56.jpg)
RRB Level 1 recruitment: ছবিটি AI প্রযুক্তি দ্বারা নির্মিত।
Railway Group D vacancy: রেলে চাকরির স্বপ্ন দেখা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর মাধ্যমে লেভেল-১ গ্রুপে মোট ২২ হাজার কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলিতে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা।
আবেদনের সময়সীমা
রেলের এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১ জানুয়ারি থেকে এবং চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
বেতন ও ভাতা
এই লেভেল-১ গ্রুপের পদগুলিতে নিযুক্ত কর্মীদের বেসিক বেতন হবে মাসে ১৮,০০০ টাকা। এর পাশাপাশি ডিএ, এইচআরএ এবং অন্যান্য সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
যোগ্যতা ও বয়সসীমা
এই চাকরির জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তবে নির্দিষ্ট কিছু পদে আইটিআই পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আরও পড়ুন-West Bengal weather: পারদ নামছে হু হু করে! নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডার পূর্বাভাস
আবেদন ফি
আবেদনের ক্ষেত্রে জেনারেল ও ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। অন্যদিকে এসসি ও এসটি প্রার্থীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে ২৫০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে চাকরিপ্রার্থীদের কম্পিউটার-ভিত্তিক অনলাইন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও মেডিকেল পরীক্ষা। সমস্ত ধাপ সফলভাবে পেরোলেই মিলবে চূড়ান্ত নিয়োগ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us