Indian Railway Fare Hike: আজ থেকে ট্রেন যাত্রা আরও ব্যয়বহুল, টিকিট বুক করার আগে জানুন পকেটে কতটা বাড়তি চাপ পড়বে?

আজ শুক্রবার, ২৬ ডিসেম্বর থেকে দেশজুড়ে ট্রেন যাত্রা কিছুটা ব্যয়বহুল হয়ে উঠল। রেল মন্ত্রক ট্রেনের ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে,যেটি আজ থেকেই কার্যকর হয়েছে।

আজ শুক্রবার, ২৬ ডিসেম্বর থেকে দেশজুড়ে ট্রেন যাত্রা কিছুটা ব্যয়বহুল হয়ে উঠল। রেল মন্ত্রক ট্রেনের ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে,যেটি আজ থেকেই কার্যকর হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
indian rail

আজ থেকে ট্রেন যাত্রা আরও ব্যয়বহুল

আজ শুক্রবার, ২৬ ডিসেম্বর থেকে দেশজুড়ে ট্রেন যাত্রা কিছুটা ব্যয়বহুল হয়ে উঠল। রেল মন্ত্রক ট্রেনের ভাড়া বৃদ্ধির ঘোষণা করেছে,যেটি আজ থেকেই কার্যকর হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই সংশোধিত ভাড়া শুধুমাত্র আজ বা তার পরে বুক করা টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ২৬ ডিসেম্বরের আগে যাঁরা টিকিট বুক করেছেন, তাঁদের ক্ষেত্রে কোনও অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না, এমনকি যাত্রার তারিখ ভাড়া বাড়ার কার্যকর দিনের পর হলেও দিতে হবে না কোন এক্সট্রা টাকা।

Advertisment

নতুন বছরের আগেই রেলযাত্রীদের জন্য বড় ধাক্কা। ভাড়া বাড়ানোর পথে হাঁটল ভারতীয় রেল। ২৬ ডিসেম্বর ২০২৫ থেকেই কার্যকর হল নতুন ভাড়া। ঘোষণা ভারতীয় রেলের। এই  সিদ্ধান্তের ফলে জেনারেল, মেল/এক্সপ্রেস এবং সমস্ত AC শ্রেণির টিকিটের দাম বাড়বে। তবে স্বস্তির খবর, লোকাল ট্রেন (suburban services) এবং মাসিক সিজন টিকিট (MST)-এর ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি।

রেলের ঘোষণা অনুযায়ী, ভাড়া বৃদ্ধির প্রভাব মূলত দীর্ঘ দূরত্বের যাত্রীদের ওপর পড়বে। জেনারেল শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে। কিন্তু এর বেশি দূরত্বে জেনারেল শ্রেণিতে প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং মেল-এক্সপ্রেস ও নন-এসি কোচসহ সমস্ত AC শ্রেণিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। উদাহরণ হিসেবে রেল জানিয়েছে, ৫০০ কিলোমিটার নন-এসি যাত্রায় যাত্রীদের অতিরিক্ত মাত্র ১০ টাকা গুনতে হবে।

এই ভাড়া বৃদ্ধির ফলে চলতি আর্থিক বছরে ভারতীয় রেলের অতিরিক্ত প্রায় ৬০০ কোটি টাকা রাজস্ব আয়ের আশা করা হচ্ছে। কর্তৃপক্ষের মতে, এই অতিরিক্ত আয় রেলের পরিচালন ও রক্ষণাবেক্ষণ খরচ সামাল দিতে বিশেষ কাজে আসবে। এর মধ্যে স্টেশন পরিকাঠামোর উন্নয়ন, কোচের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থার জোরদারকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, গত এক দশকে রেল নেটওয়ার্ক ও পরিষেবার ব্যাপক সম্প্রসারণ হয়েছে। দেশের প্রত্যন্ত এলাকাতেও রেলের পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রী ও মাল পরিবহণের চাপ বেড়েছে। নিরাপত্তা জোরদার করতে কর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে, যার ফলে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রেলের কর্মী খাতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.১৫ লক্ষ কোটি টাকা, পেনশন বাবদ খরচ প্রায় ৬০ হাজার কোটি টাকা এবং ২০২৪-২৫ আর্থিক বছরে মোট পরিচালন ব্যয় পৌঁছেছে ২.৬৩ লক্ষ কোটি টাকায়।

বর্ধিত খরচ সামাল দিতে ভারতীয় রেল মালবাহী পরিবহণ বাড়ানোর দিকেও বিশেষ জোর দিচ্ছে। পাশাপাশি সামান্য হলেও বাড়ানো হয়েছে যাত্রীভাড়া। রেলের দাবি, এই কৌশলের ফলে পরিষেবার দক্ষতা ও নিরাপত্তা আরও উন্নত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মালবাহী রেল ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আরও পড়ুন-বাংলাদেশে একের পর এক হিন্দু যুবক খুন, সাধুদের নিয়ে হাই কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা

আরও পড়ুন- West Bengal weather: মারকাটারি শীতে জমে 'বরফ' বাংলা! পারদ নামবে আরও, নতুন বছরের আগে রেকর্ড ঠান্ডার সতর্কতা 

আরও পড়ুন- মোবাইল কেড়ে জোর করে দেহ ব্যবসায়, তারপর? বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস 

আরও পড়ুন-Jimbagaon: মিরিকের অজানা স্বর্গ জিম্বাগাঁও! ক্যালেন্ডারে টাঙানো ছবির মতো সুন্দর এতল্লাট পাহাড়প্রেমীদের স্বপ্নের ঠিকানা 

indian railway Train