বন্দে ভারত স্লিপার থেকে অমৃত ভারত এক্সপ্রেস! ভোটমুখী বাংলায় বিরাট চমক, দেখে নিন নতুন ট্রেনের সম্পূর্ণ তালিকা, রুট

বছরের শুরুতেই বাংলার জন্য বিরাট চমক ভারতীয় রেলের। রেল মন্ত্রক পশ্চিমবঙ্গ ও অসম থেকে মোট ১১টি নতুন ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এবং একাধিক অমৃত ভারত এক্সপ্রেস।

বছরের শুরুতেই বাংলার জন্য বিরাট চমক ভারতীয় রেলের। রেল মন্ত্রক পশ্চিমবঙ্গ ও অসম থেকে মোট ১১টি নতুন ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এবং একাধিক অমৃত ভারত এক্সপ্রেস।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Indian Railways new trains 2026, West Bengal new trains, Assam railway news, Vande Bharat Sleeper train, Amrit Bharat Express, Howrah Guwahati Vande Bharat, New Jalpaiguri trains, North Bengal railway update, Indian Railways latest news, new express trains West Bengal, MEMU train extension, রেল খবর বাংলা

বন্দে ভারত স্লিপার থেকে অমৃত ভারত এক্সপ্রেস! ভোটমুখী বাংলায় বিরাট চমক

বছরের শুরুতেই বাংলার জন্য বিরাট চমক ভারতীয় রেলের। রেল মন্ত্রক পশ্চিমবঙ্গ ও অসম থেকে মোট ১১টি নতুন ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এবং একাধিক অমৃত ভারত এক্সপ্রেস। এই নতুন ট্রেনগুলি চালু হলে পশ্চিমবঙ্গ ও অসমের সঙ্গে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলির রেল যোগাযোগ আরও মজবুত হবে বলে আশা। উল্লেখ্য, চলতি বছরই পশ্চিমবঙ্গ ও অসমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

Advertisment

কোটি কোটি টাকার বেআইনি লেনদেন, IPAC-এর বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগ ইডির

রেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই পশ্চিমবঙ্গ ও অসম থেকে যে ১১টি নতুন ট্রেন চালু হতে চলেছে, তার মধ্যে ৮টি অমৃত ভারত এক্সপ্রেস, ১টি বন্দে ভারত স্লিপার ট্রেন এবং ২টি সাধারণ এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি পশ্চিমবঙ্গে একটি লোকাল ট্রেন পরিষেবার সম্প্রসারণেরও অনুমোদন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যে অমৃত ভারত ট্রেনগুলি চালু হবে, সেগুলি হল নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল,  নিউ জলপাইগুড়ি–তিরুচিরাপল্লি, আলিপুরদুয়ার–বেঙ্গালুরু, আলিপুরদুয়ার–পানভেল, বালুরঘাট–বেঙ্গালুরু, রাধিকাপুর–বেঙ্গালুরু, সাঁতরাগাছি (কলকাতা)–তাম্বরম, হাওড়া–আনন্দ বিহার (দিল্লি) এবং শিয়ালদহ–বারাণসী। এছাড়াও রেল মন্ত্রক বাঁকুড়া-ময়নাপুর মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা জয়রামবাটি পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে।

এদিকে এর মাঝেই ভোটমূখী বাংলায় আগামী ১৭ জানুয়ারি মালদা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরকে ঘিরে মালদা জেলায় প্রস্তুতি তুঙ্গে। ওই দিনই প্রধানমন্ত্রী হাওড়া–কামাখ্যার মধ্যে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এই অত্যাধুনিক ট্রেন পরিষেবা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলা তথা দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগকে আরও মজবুত করবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

ট্রাম্পের ৫০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি, অস্থির বাজার, রূপা ২.৬০ লাখ পার, সোনার দামও আকাশছোঁয়া

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মালদা টাউন  স্টেশন চত্বর জুড়ে চলছে জোর প্রস্তুতি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী দুপুর প্রায় ২টো নাগাদ হেলিকপ্টারে মালদায় পৌঁছাবেন। এরপর তিনি সড়কপথে মালদা টাউন স্টেশনে যাবেন। ইতিমধ্যেই রেলের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক এলাকা পরিদর্শন করেছেন এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তা মালদায় পৌঁছে গিয়েছেন।

পূর্ব রেলওয়ের মালদা ডিভিশনের জিএম মনীশ কুমার গুপ্ত নিশ্চিত করেছেন যে ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী মালদা সফরে আসবেন এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করবেন। শুধু উদ্বোধনই নয়, প্রধানমন্ত্রী এই ট্রেনে মালদা টাউন থেকে নিউ ফারাক্কা পর্যন্ত যাত্রাও করবেন। বিশেষভাবে নির্বাচিত প্রায় ৩০ জন স্কুলপড়ুয়া শিশুও তাঁর সঙ্গে একই ট্রেনে ভ্রমণ করবে, যা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে।

ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কী জানালো IPAC?

এর পাশাপাশি রেলওয়ে বোর্ড হাওড়া ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস চালানোর অনুমোদন দিয়েছে। রেল মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এই ট্রেনটি সাপ্তাহিকভাবে চলবে এবং পূর্ব ভারত থেকে দিল্লি যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের জন্য দ্রুত ও স্বচ্ছন্দ বিকল্প হয়ে উঠবে। সময়সূচি অনুযায়ী, ১৩০৬৫ নম্বর হাওড়া–আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে শনিবার ভোর ২টা ৫০ মিনিটে আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে। ফিরতি ট্রেন ১৩০৬৬ আনন্দ বিহার–হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস রবিবার রাত ১০টা ৫০ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়ে সোমবার ভোর ৫টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। উত্তর রেলওয়ের (Northern Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর জানিয়েছেন, নতুন এই ট্রেন পরিষেবা শুরুর বিষয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।

বছরের শুরুতেই কেঁপে উঠল চম্পাহাটি! বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

modi Vande Bharat Vande Bharat Express