Indigo Crisis: "যাত্রী নিরাপত্তায় কোনও আপস নয়, সাফ বার্তা মোদী সরকারের, কবে মিটবে ইন্ডিগো বিভ্রাট?

Indigo Crisis: আজ টানা অষ্টম দিনের জন্য ইন্ডিগো বিভ্রাট অব্যাহত । মঙ্গলবার বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ থেকে প্রায় ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Indigo Crisis: আজ টানা অষ্টম দিনের জন্য ইন্ডিগো বিভ্রাট অব্যাহত । মঙ্গলবার বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ থেকে প্রায় ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ইন্ডিগো ফ্লাইট বাতিল, সুপ্রিম কোর্ট, বিমানযাত্রী অসুবিধা, DGCA নোটিশ, FDTL নিয়ম, ফ্লাইট বিলম্ব, ইন্ডিগো বিমান সংকট, পাইলট নিয়ম পরিবর্তন, বিমানবন্দর যাত্রী সমস্যা, ক্ষতিপূরণ দাবি

ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী

Indigo Crisis: ইন্ডিগো বিভ্রাটের জেরে লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টোগোল। "যাত্রীদের নিরাপত্তায় কোনও আপস নয়, সাফ বার্তা মোদী সরকারের। 'পরিস্থিতি স্বাভাবিকের পথে বলে উল্লেখ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডুর। আজ টানা অষ্টম দিনের জন্য ইন্ডিগো বিভ্রাট অব্যাহত। মঙ্গলবার বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ থেকে প্রায় ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Advertisment

২৬-এ বাংলার মসনদে কে বসবে? জানিয়েই দিলেন হুমায়ুন কবীর

লোকসভা ও রাজ্যসভায় ইন্ডিগো বিভ্রাটকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু স্পষ্ট করে জানিয়েছেন যে বিমান সংস্থার পরিষেবা দ্রুত স্বাভাবিক করা হচ্ছে। মন্ত্রীর দাবি, ইন্ডিগো হঠাৎ করে বিমানের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় অপারেটিং সিস্টেমে বড় ধরনের চাপ তৈরি হয়, যার ফলেই এই সংকট সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, সংস্থার অবহেলা চিহ্নিত করে তা ঠিক করতেই হবে।

কেন এমন পরিস্থিতি তৈরি হল, সে বিষয়ে রাজ্যসভায় মন্ত্রী জানান যে ইন্ডিগোর পরিকল্পনা ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি ছিল। সরকারের নতুন নিয়ম কার্যকর হলেও ইন্ডিগো আগেভাগে সমস্যাটি জানায়নি। ১ ডিসেম্বর ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকেও কোনও অভিযোগ জানানো হয়নি বলে দাবি করেন তিনি। সোমবার রাতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রী জানান, পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং মন্ত্রকের তরফে ও ডিজিসিএ লাগাতার নজরদারি চালাচ্ছে।

'মারা যায়নি অথচ মৃত দেখানো হচ্ছে', SIR নিয়ে 'বিস্ফোরক' মমতা, তুললেন বিরাট অভিযোগ

ফ্লাইট বাতিলের সবচেয়ে দুর্ভোগের মুখে পড়েছে বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে। মঙ্গলবার এই দুই শহর থেকে প্রায় ১৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। টানা অষ্টম দিনেও ইন্ডিগোর পরিষেবায় বিঘ্ন অব্যাহত। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছে সরকার।

'যেন মনে হচ্ছে হরি দা, শ্যাম দা...!' মোদীর মুখে 'বঙ্কিম দা', রেগে আগুন মমতা

১ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে বাতিল হওয়া বিমান ভাড়া বাবদ মোট ৭৪৫ কোটি টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। এ ছাড়া ৯,০০০ ব্যাগের মধ্যে ৬,০০০টি ইতিমধ্যেই যাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে, বাকি ব্যাগ মঙ্গলবার সকালেই ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এই পরিস্থিতিতে বিমান চলাচল নিরাপত্তা নিয়ন্ত্রক ডিজিসিএ দেশজুড়ে ইন্ডিগোর মোট ফ্লাইট পরিচালনা ৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন রুট সহ সব ক্ষেত্রেই এই কাটছাঁট কার্যকর হবে। ইন্ডিগোকে বুধবার বিকেল ৫টার মধ্যে একটি সংশোধিত নতুন ফ্লাইট সূচি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Indigo