/indian-express-bangla/media/media_files/2025/12/08/indigo-flight-cancellation-supreme-court-decision-2025-12-08-13-40-35.jpg)
ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী
Indigo Crisis: সুপ্রিম কোর্ট সোমবার ইন্ডিগো বিমান সংকটে তাৎক্ষণিক ভাবে হস্তক্ষেপ করার আবেদন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে নরেন্দ্র মিশ্র নামে এক আইনজীবী যাত্রীদের অসুবিধা ও ক্ষতিপূরণ দাবির আবেদন পেশ করেন। প্রধান বিচারপতি বলেন, "বিমান সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করা আদালতের কাজ নয়। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে," এবং তাৎক্ষণিক শুনানির প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন।
৩ হাজারের টিকিটের দাম ৫০ হাজার! ইন্ডিগোর বিমান যাত্রীদের দুর্ভোগ নিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতার
আবেদনকারীদের তরফে বক্তব্যে বলা হয়,'গত কয়েকদিন ধরে ইন্ডিগোর ফ্লাইটগুলি কোনও নোটিশ ছাড়াই বাতিল করা হয়েছে। যার ফলে বিমানবন্দরে যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। তিনি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিকল্প ভ্রমণের ব্যবস্থা চেয়েছিলেন।
এ প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, "আমরা বুঝতে পারছি যে লক্ষ লক্ষ মানুষ বিমানবন্দরে আটকে পড়েছেন। সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের গুরুত্বপূর্ণ কাজ বিলম্ব হচ্ছে। অনেকের স্বাস্থ্য সংক্রান্ত ইমারজেন্সি থাকতে পারে, তবে ভারত সরকার বিষয়টিতে ইতিমধ্যে হস্তক্ষেপ করেছে। আদালত মনে করছে সরকার সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। কিছু দিনের মধ্যেই আশা করা যায় পরিস্থিতি স্বাভাবিক হবে"।
উল্লেখ্য, সোমবারও ইন্ডিগর ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আবেদনকারীরা তাদের আবেদনে উল্লেখ করেছেন ফ্লাইট বাতিল সংবিধানের ২১ অনুচ্ছেদের লঙ্ঘন। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) ইতিমধ্যে বিমান বিভ্রাটের সমস্যার জেরে ইন্ডিগো কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ জারি করেছে। আজ আজ সন্ধ্যা ৬টার মধ্যে উত্তর চেয়ে পাঠানো হয়েছে। সরকারের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে সময়মতো জবাব না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিগোর বিরুদ্ধে। পাইলটদের জন্য নতুন কার্যকর করা FDTL নিয়মই বিমান বিভ্রাটের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, ইন্ডিগোর ৬ দিনের বিশৃঙ্খলার মধ্যে রবিবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, বাতিল বা দীর্ঘ সময় বিলম্বিত ফ্লাইটের জন্য ইন্ডিগো যাত্রীদের মোট ৬১০ কোটি টাকা ফেরত দিয়েছে। এছাড়াও, বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের কাছে ৩,০০০টি ব্যাগ ফেরত পৌঁছে দেওয়া হয়েছে। বাকি সমস্ত হারিয়ে যাওয়া ব্যাগও ৪৮ ঘন্টার মধ্যে ট্র্যাক করে যাত্রীদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us