Indigo Flight Cancelled: ইন্ডিগো বিভ্রাটের জের, চরম সমস্যার মুখে যাত্রীরা, একদিনে বাতিল হাজার বিমান, কবে স্বাভাবিক হবে পরিষেবা?

Indigo Flight Cancelled: কয়েক দিনের ব্যবধানে আমূল বদলে গেছে দেশের বিমান পরিষেবার সামগ্রিক চিত্র। অসামরিক বিমান চলাচল মন্ত্রকের (DGCA) নতুন নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল বিমান চলাচল নিয়ে।

Indigo Flight Cancelled: কয়েক দিনের ব্যবধানে আমূল বদলে গেছে দেশের বিমান পরিষেবার সামগ্রিক চিত্র। অসামরিক বিমান চলাচল মন্ত্রকের (DGCA) নতুন নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল বিমান চলাচল নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
IndiGo flight cancellations, IndiGo crisis India, DGCA rules rollback, FDTL relaxation, IndiGo operational issues, India air travel disruption, flight cancellations India, aviation ministry committee, Pieter Elbers statement, Indigo CEO apology, Delhi airport shutdown, Chennai flights cancelled, Bengaluru flight cancellations, India airfare surge, SpiceJet additional flights, Indigo passengers stranded, aviation chaos India, Indigo news live, Indigo updates December 2025, Bengali aviation news, ইন্ডিগো ফ্লাইট বাতিল, ইন্ডিগো সংকট, DGCA নির্দেশ প্রত্যাহার, ভারত বিমান পরিষেবা বিভ্রাট, ইন্ডিগো যাত্রী ভোগান্তি, দিল্লি বিমানবন্দর উড়ান বাতিল, স্পাইসজেট অতিরিক্ত ফ্লাইট, এফডিটিএল নিয়ম, অসামরিক বিমান চলাচল মন্ত্রক

ইন্ডিগো বিভ্রাটের জের, চরম সমস্যার মুখে যাত্রীরা

Indigo Flight Cancelled: কয়েক দিনের ব্যবধানে আমূল বদলে গেছে দেশের বিমান পরিষেবার সামগ্রিক চিত্র। অসামরিক বিমান চলাচল মন্ত্রকের (DGCA) নতুন নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল বিমান চলাচল নিয়ে। তার জেরেই ইন্ডিগো বিপুল সংখ্যক উড়ান বাতিল করতে বাধ্য হয়, যার ফলে যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে DGCA  নির্দেশ প্রত্যাহার করেছে, যাতে বিমান পরিষেবা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।

Advertisment

আরও পড়ুন-গর্ভবতী স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতন! নৃশংস অত্যাচারে শিউরে উঠল ক্যানিং  

দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর হঠাৎ তৈরি হওয়া অপারেশনাল সংকটে শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) মারাত্মক আকার  নেয়। একদিনে ১,০০০-রও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে এবং আকাশপথে যাতায়াতে ব‍্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। শনিবারও শতাধিক ফ্লাইট বাতিলের সম্ভাবনা তৈরি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ফ্লাইট বাতিলের কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি সরকার ইন্ডিগোকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন বিমান চলাচল নিয়মাবলি (FDTL) থেকে সাময়িক ছাড় দিয়েছে।

অপারেশনাল চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্ডিগো শুক্রবার দিল্লি বিমানবন্দর থেকে দিনের সমস্ত উড়ান বাতিল করে। চেন্নাই বিমানবন্দর থেকেও দিনের সকল দেশীয় ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া বেঙ্গালুরু থেকে দিল্লি ও মুম্বইমুখী সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। ইন্ডিগোর বিপুল সংখ্যক যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেও ব্যার্থ হন। ইন্ডিগো বিভ্রাটের জেরে অন্যান্য বিমান সংস্থার হঠাৎ করেই বিমানভাড়া  আকাশছোঁয়া করে দেয়। ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এদিকে এই পরিস্থিতি সামাল দিতে স্পাইসজেট অতিরিক্ত ফ্লাইট চালু করেছে। শুক্রবার তারা ৭টি এবং শনিবার আরও ১৭টি বিমান চালাবে সংস্থা।অন্যদিকে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বিভিন্ন পাইলট সংগঠন Airline Pilots’ Association India এবং Federation of Indian Pilots-এর প্রতিনিধিদের সঙ্গে  বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতার আবেদন জানান।

আরও পড়ুন-'মিশন বাবরি' ভরতপুরের বিধায়কের! বন্ধ ঘরে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক হুমায়ুনের, তোলপাড় বেলডাঙায় 
 
ইন্ডিগোর ক্রমবর্ধমান সমস্যার মূল কারণ নিয়ে আলোচনা তুঙ্গে। জানা গেছে, ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে FDTL-এর নয়া নিয়ম। এতে পাইলটদের ডিউটি–র  সময় কমছে। তা মোকাবিলার প্রস্তুতি ইন্ডিগোর ছিল না। ফলে ক্রু ঘাটতি, রোস্টার সংকট ও রক্ষণাবেক্ষণ সমস্যার জেরে ব্যাপক অপারেশনাল চাপ তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় DGCA কিছু নিয়ম সাময়িকভাবে শিথিল করেছে, যা ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

ফ্লাইট বাতিলের ফলে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদসহ বড় বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভিড় এবং বিশৃঙ্খলা দেখা দেয়। অনেক যাত্রী অভিযোগ করেছেন, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের তথ্য জানানো হয়েছে। ব্যবসায়িক মিটিং থেকে ছুটি কাটানো সব ক্ষেত্রেই ব্যাপক প্রভাব পড়েছে।

সরকার পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪x৭ কন্ট্রোল রুম চালু করেছে এবং যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে  করেছে ০১১-২৪৬১০৮৪৩, ০১১-২৪৬৯৩৯৬৩ এবং ০৯৬৫০৩-৯১৮৫৯। কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, ইন্ডিগোর গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

আরও পড়ুন-মমতার 'বকুনি'কে থোড়াই কেয়ার, লক্ষ্যে অনড় হুমায়ুন, কড়া নিরাপত্তার মধ্যেই আজই বাবরি মসজিদের শিলান্যাস

এরই মাঝে, শুক্রবার ইন্ডিগোর সিইও পিটার এলবার্স ভিডিও বিবৃতিতে যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, বিগত কয়েক দিনে ১,০০০-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং সংস্থা স্বাভাবিক কার্যক্রম ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। ইন্ডিগোর স্বাভাবিক ফ্লাইট অপারেশন ১০–১৫ ডিসেম্বরের মধ্যে পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Indigo Indigo Airlines