/indian-express-bangla/media/media_files/2025/11/19/high-court-2025-11-19-14-48-30.jpg)
Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।
আইপ্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই, কলকাতা হাইকোর্টে বুধবার এমনই দাবি করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র আইনজীবী। শুধু তাই নয়, কলকাতায় আইপ্যাকের দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান ঘিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত বলেও আদালতে সওয়াল করেন ইডির আইনজীবী। বুধবার কলকাতা হাইকোর্টে এই জোড়া মামলার শুনানিতে তৃণমূলের করা আবেদন খারিজের আর্জি জানায় কেন্দ্রীয় সংস্থা।
কিছুদিন আগে কলকাতায় আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। সেই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে দু’টি মামলা দায়ের হয়। একটি মামলা করে ইডি, তাদের অভিযোগ, তল্লাশি অভিযানে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পৃথক মামলা করে দাবি তোলে, কেন্দ্রীয় সংস্থা বেআইনিভাবে অভিযান চালিয়েছে এবং তথ্য বাজেয়াপ্ত করেছে।
বুধবার শুনানিতে ইডির আইনজীবী বলেন, “আইপ্যাক নিয়ে তৃণমূল যে মামলা করেছে, তার কোনও আইনগত ভিত্তি নেই। মামলায় বলা হয়েছে, ইডি তথ্য বাজেয়াপ্ত করেছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেন্দ্রীয় সংস্থা কোনও নথি বাজেয়াপ্ত করেনি। বরং তথ্য আটকে রাখা হয়েছে। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত।”
আরও পড়ুন-Dev: “বয়স্কদের হয়রানি নয়, ভোটার অধিকার সুরক্ষিত হোক”, SIR শুনানিতে গিয়ে আর্জি দেবের
ইডির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আইনজীবীরাও তৃণমূলের মামলার বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য, তল্লাশি অভিযানের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আদালতে কেন্দ্রের আইনজীবী বলেন, “তৃণমূল তাদের মামলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনেছে। বলা হচ্ছে, নির্বাচনের আগে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। অথচ এখনও নির্বাচনের নির্ঘণ্টই ঘোষণা হয়নি। তাহলে কি নির্বাচন কমিশনকেও মামলায় যুক্ত করা হবে? তাছাড়া, ইডি কোনও রাজনৈতিক দলের অফিসে যায়নি।”
আরও পড়ুন-Suntalikhola: কলকাতা থেকে কয়েক ঘণ্টায় অভূতপূর্ব এক ‘নির্জনতার রাজ্য’! চেনেন সুন্দরী সুনতালীখোলা?
শাসক দল শুরু থেকেই অভিযোগ করে আসছে, বিধানসভা ভোটের মুখে রাজনৈতিক উদ্দেশ্যেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে আদালতে কেন্দ্রীয় সংস্থা স্পষ্ট করেছে, এই অভিযানের সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই। এদিন ইডি আনুষ্ঠানিকভাবে তৃণমূলের মামলাটি খারিজ করার আবেদন জানায়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us