IPAC: “ভোটে হারাতে দাঙ্গার ছক!”, আইপ্যাককে নিশানা করে মমতাকে তোপ অধীরের

Adhir Ranjan Chowdhury: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি অভিযানের পর রাজ্য রাজনীতি তোলপাড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা ঘিরে প্রশ্ন তুলে তৃণমূলের ‘গুপ্তচর বাহিনী’ হিসেবে আইপ্যাককে কটাক্ষ অধীর চৌধুরীর।

Adhir Ranjan Chowdhury: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি অভিযানের পর রাজ্য রাজনীতি তোলপাড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা ঘিরে প্রশ্ন তুলে তৃণমূলের ‘গুপ্তচর বাহিনী’ হিসেবে আইপ্যাককে কটাক্ষ অধীর চৌধুরীর।

author-image
IE Bangla Web Desk
New Update
IPAC ED raid controversy  ,Prashant Jain IPAC ED raid  ,Adhir Ranjan Chowdhury IPAC allegation  ,Mamata Banerjee ED raid reaction,  Trinamool IPAC spy allegation,  West Bengal political controversy,  ED raid IPAC office Salt Lake,  Adhir Chowdhury attacks TMC  ,Abhishek Banerjee IPAC issue  ,Bengal election strategy controversy,আইপ্যাক ইডি অভিযান,  প্রতীক জৈন ইডি হানা  ,অধীর চৌধুরীর অভিযোগ ,আইপ্যাক,  মমতা বন্দ্যোপাধ্যায় ইডি বিতর্ক,  তৃণমূলের গুপ্তচর বাহিনী আইপ্যাক,পশ্চিমবঙ্গ রাজনৈতিক বিতর্ক  ,সল্টলেক আইপ্যাক অফিসে ইডি  ,অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক প্রসঙ্গ,  অধীর চৌধুরী তৃণমূল আক্রমণ,  বাংলা ভোট কৌশল বিতর্ক

Adhir Ranjan Chowdhury: প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার দফতরে ইডির তল্লাশি ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা নিয়ে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, আইপ্যাক আসলে তৃণমূল কংগ্রেসের “গুপ্তচর বাহিনী”, যারা দলের হয়ে রাজনৈতিক চক্রান্ত ও ভোটকৌশল তৈরি করে।

Advertisment

বৃহস্পতিবার কয়লা দুর্নীতির একটি পুরনো মামলার সূত্রে কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং সল্টলেক সেক্টর ফাইভে সংস্থার দফতরে তল্লাশি চালায় ইডি। সেই তল্লাশির খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান। পরে তাঁকে সেখান থেকে ল্যাপটপ ও একাধিক ফাইল নিয়ে বেরোতে দেখা যায়। এরপর মুখ্যমন্ত্রী আইপ্যাকের সল্টলেকের দফতরেও যান, যেখানে তাঁর নিরাপত্তারক্ষীদের গাড়িতে গুচ্ছ গুচ্ছ নথি তুলতে দেখা যায়। কেন্দ্রীয় সংস্থার অভিযানে মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপ ঘিরেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন- Kaluk: পাহাড়ের বুকে নিঃশব্দ স্বর্গ! সিকিমের অফবিট রত্ন কালুক, যেখানে সময় যায় থেমে

এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের পরামর্শেই গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য গুজরাট থেকে একজন ক্রিকেটারকে আনা হয়েছিল, শুধুমাত্র তাঁর ধর্মীয় পরিচয়কে ব্যবহার করার জন্য।” অধীরের আরও অভিযোগ, মুর্শিদাবাদে দাঙ্গা ঘটানো, হিন্দু ভোটারদের ভীত সন্ত্রস্ত করা এবং সেই সুযোগে বিজেপির দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও আইপ্যাকের পরামর্শেই করা হয়েছিল। তাঁর দাবি, “এরাই তৃণমূলের চোখ, এরাই তৃণমূলের কান।”

আরও পড়ুন-মোদীই হোন বা মমতা! কেন I-PAC-কে এত ভরসা? জানুন সংস্থার রহস্যে ভরা কর্মযজ্ঞ!

শুধু তাই নয়, অধীর চৌধুরীর অভিযোগ, তৃণমূলের সাংগঠনিক স্তরেও আইপ্যাকের বড় ভূমিকা রয়েছে। তাঁর কথায়, “কোন ব্লকে কে নেতা হবে, তা ঠিক করতে আইপ্যাক নিলাম ডাকে। সেই নিলামের টাকা পৌঁছয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে। এখন আইপ্যাক চালাচ্ছেন খোকাবাবু।” তিনি দাবি করেন, আইপ্যাকের মাধ্যমে সারা বাংলা থেকে অর্থ উপার্জনের ব্যবস্থা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে অধীর বলেন, “ইডি যখন কংগ্রেসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে অপমান করা হয়েছে, তখন আপনি মাথা ঘামাননি। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে আপনি হঠাৎ সোচ্চার হন কেন?” নারদা কাণ্ড, নারী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন-Kolkata fire: কলকাতার বিখ্যাত ভুটিয়া মার্কেটে ভয়াবহ আগুন, সারি দিয়ে থাকা শীতবস্ত্রের দোকান জ্বলে-পুড়ে খাক!

মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে অধীর বলেন, “ইডি যখন কংগ্রেসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে অপমান করা হয়েছে, তখন আপনি মাথা ঘামাননি। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে আপনি হঠাৎ সোচ্চার হন কেন?” নারদা কাণ্ড, নারী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Mamata Banerjee Adhir Chowdhury IPAC office ED raid Mamata Banerjee IPAC office ED raid IPAC Kolkata IPAC Prateek Jain ED raid IPAC political consultancy IPAC TMC election strategy IPAC controversy ED raid