ED Raids at IPAC: আই-প্যাক কান্ডে তৃণমূলের অভিযোগ ধোপে টিকল না, বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

ED Raids at IPAC:এদিন আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, ৮ জানুয়ারি আই-প্যাকের দফতরে তল্লাশির সময় ইডি কোনও নথি বা ডিভাইস বাজেয়াপ্ত করেনি।

ED Raids at IPAC:এদিন আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, ৮ জানুয়ারি আই-প্যাকের দফতরে তল্লাশির সময় ইডি কোনও নথি বা ডিভাইস বাজেয়াপ্ত করেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
IPAC ED raid case, Calcutta High Court hearing, ED vs TMC, Mamata Banerjee ED raid, IPAC office raid Kolkata, Enforcement Directorate statement, ED denies seizure, Supreme Court hearing ED plea, PMLA case controversy, political consultancy IPAC, ED investigation West Bengal

আই-প্যাক কান্ডে তৃণমূলের অভিযোগ ধোপে টিকল না

ED Raids at IPAC: আই-প্যাক (I-PAC) ও তার ডিরেক্টর প্রতীক জৈনের দফতর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কোনও নথি বা তথ্য বাজেয়াপ্ত করেনি এই মর্মে কেন্দ্রীয় সংস্থার বক্তব্য শোনার পর তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানায়, ইডি যখন স্পষ্ট করে জানিয়েছে যে তারা কোনও নথি বা ডিভাইস বাজেয়াপ্ত করেনি, তখন এই বিষয়ে আর কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।

Advertisment

West Bengal News Live Updates:'এবার আদালতেই দেখা হবে', মানহানির নোটিসের জবাব না পেয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর

এদিন আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, ৮ জানুয়ারি আই-প্যাকের দফতরে তল্লাশির সময় ইডি কোনও নথি বা ডিভাইস বাজেয়াপ্ত করেনি। তাঁর দাবি, তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেখানে পৌঁছে নথি ও ডিভাইস নিয়ে যান। বিচারপতি ঘোষের এদিনের পর্যবেক্ষণে স্পষ্টভাবে মন্তব্য করেন, যে আই-প্যাক বা প্রতীক জৈনের দফতর থেকে ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই তৃণমূলের আবেদন নিষ্পত্তি করে আদালত।

তৃণমূল কংগ্রেস আদালতে দাবি করেছিল, ইডি তাদের গোপন রাজনৈতিক তথ্য বাজেয়াপ্ত করেছে এবং সেই তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হোক। তবে ইডি-র তরফে জানানো হয়, কোনও তথ্য তাদের হেফাজতে নেই। এর পর তৃণমূলের আইনজীবী জানান, যদি আদালতের নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি, তাহলে তাঁদের আবেদনের নিষ্পত্তিতে কোনও আপত্তি নেই।

 সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে

অন্যদিকে, আই-প্যাক দফতরে তল্লাশির সময় তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি যে আবেদন করেছিল, তা এদিন মুলতুবি রাখা হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, একই আবেদন সুপ্রিম কোর্টেও দায়ের করা হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট মামলাটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। আদালত জানায়, যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই সর্বোচ্চ আদালত এই মামলার শুনানি না করা পর্যন্ত হাইকোর্টে কোনও কার্যক্রম চলবে না। জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট আগামীকাল ইডির আবেদনের শুনানি করবে।

“ফুড রেসিজম”-এর বিরুদ্ধে লড়াই, ২ লক্ষ ডলার সেটেলমেন্ট পেলেন দুই ভারতীয় পিএইচডি শিক্ষার্থী

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় অর্থপাচারের তদন্তে গত সপ্তাহে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আই-প্যাকের দফতরে তল্লাশি চালায় ইডি। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে তদন্তে বাধা দেন এবং নথি সরিয়ে নিয়ে যান বলে অভিযোগ করে কেন্দ্রীয় সংস্থা। পরে এই অভিযোগ নিয়ে ইডি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসও আদালতে আবেদন জানিয়ে তাদের রাজনৈতিক তথ্য সুরক্ষার দাবি তোলে। বুধবার সেই মামলারই শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।

Dev: “বয়স্কদের হয়রানি নয়, ভোটার অধিকার সুরক্ষিত হোক”, SIR শুনানিতে গিয়ে আর্জি দেবের

Calcutta High Court ED raid IPAC Kolkata IPAC office ED raid IPAC West Bengal