/indian-express-bangla/media/media_files/2026/01/10/ipac-ed-raids-pratik-jain-tmc-protests-kolkata-2026-01-10-14-58-46.jpg)
বিবৃতি দিল IPAC
আই-প্যাকের দফতর ও সংস্থার কর্তা প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হানা ঘিরে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য জুড়ে। ইডির তল্লাশির পরই গতকাল কলকাতায় এক প্রতিবাদ মিছিল করেন খোদ তৃণমূল সুপ্রিমো। এবার ইডির গত পরশুর অভিযান নিয়ে প্রথম বিবৃতি দিল আই-প্যাক। তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাক বিবৃতি দিয়ে ইডির এই পদক্ষেপ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। সংস্থার মতে, এই ধরনের অভিযান পেশাদারি সংস্থাগুলির জন্য একটি “উদ্বেগজনক নজির” তৈরি করছে।
West Bengal news live Updates: মমতাকে আইনি নোটিস শুভেন্দুর! ৭২ ঘণ্টার আল্টিমেটামে তোলপাড় রাজনীতি
আই-প্যাকের তরফে জানানো হয়েছে, কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভে ইনফিনিটি ওয়াটারসাইডে অবস্থিত দফতর এবং সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের আবাসনে ইডি আধিকারিকরা তল্লাশি চালান। সংস্থার পক্ষে এই পদক্ষেপকে “নজিরবিহীন ও দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। আই-প্যাকের বক্তব্য, “এটি একটি পেশাদার সংগঠন হিসেবে আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় এবং এর ফলে এক ধরনের অস্বস্তিকর দৃষ্টান্ত তৈরি হচ্ছে।”
ED তল্লাশির পর পুলিশের পদক্ষেপ! I-PAC কর্ণধারের বাড়ির ফুটেজ সংগ্রহ
/indian-express-bangla/media/post_attachments/9f137bbe-e41.jpg)
এদিকে এই ইডি অভিযানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি শুরুর পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রতিবাদে নেমেছে। জানা গেছে, তদন্তে রাজ্য সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে ইডি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। এর ফলে বিষয়টি আরও জটিল আকার নিয়েছে।
আই-প্যাক জানিয়েছে, তারা তদন্তকারী সংস্থার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং আইন মেনেই পুরো প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। তবে একই সঙ্গে সংস্থার তরফে পেশাদার প্রতিষ্ঠানগুলির স্বচ্ছতা ও স্বাধীনতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। তাদের আশঙ্কা, এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে রাজনৈতিক ও প্রশাসনিক পরিসরে বিপজ্জনক নজির তৈরি করতে পারে।
Uttarpara rape case : হিন্দমোটর কারখানায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পুলিশের জালে তৃণমূলের যুব নেতা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us