ইরানে ভয়াবহ বিস্ফোরণ, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মৃতদেহ; আতঙ্কে গোটা এলাকা

ইরানে ফের বড়সড় বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। শনিবার হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

ইরানে ফের বড়সড় বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। শনিবার হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

author-image
IE Bangla Web Desk
New Update
Iran blast, Bandar Abbas explosion, Hormozgan province news, Iran gas leak accident, Bandar Abbas residential building blast, Iran rescue operation, Iran panic news, Tehran latest news, Middle East tension, US Iran tension, IRGC Navy rumour, Iran security alert

ইরানে ফের বড়সড় বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক

ইরানে ফের বড়সড় বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। শনিবার হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বন্দর আব্বাসের আজাদেগান এলাকায় একটি বহুতলে গ্যাস লিকের জেরেই এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে।  ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হরমোজগান প্রদেশে পরপর দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ি ভেঙে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনার পরই উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করার কাজ চালাচ্ছে।

বিস্ফোরণের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামরিক হামলা কিংবা কোনও ভিআইপি লক্ষ্য করে আক্রমণ হয়েছে এমন নানা গুজব দ্রুত ছড়াতে থাকে। এমনকি ইরানের রেভোলিউশনারি গার্ড (IRGC) নৌবাহিনীর কমান্ডারকে লক্ষ্য করে হামলা হয়েছে বলেও ভুয়ো খবর ছড়ায়। তবে পরে ইরানের স্থানীয় প্রশাসন ও সরকারি সংবাদমাধ্যম এই সমস্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় এবং ঘটনাটিকে দুর্ঘটনা বলেই ব্যাখ্যা করে।

এই বিস্ফোরণকে ঘিরে আতঙ্ক আরও বেড়েছে কারণ গত বছর, ২৬ এপ্রিল ২০২৫-এ, বন্দর আব্বাসের শাহিদ রাজাই বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে সময় কনটেনারে মজুত থাকা ‘সোডিয়াম পারক্লোরেট’ থেকে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ৭০ জনের বেশি মানুষ নিহত হন এবং প্রায় ১,২০০ জন আহত হয়েছিলেন। বিস্ফোরণের শব্দ ৫০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল এবং বিপুল আর্থিক ক্ষতি হয়।

বন্দর আব্বাস ইরানের বাণিজ্য ও তেল পরিবহণের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকা। তবে স্বস্তির খবর, শনিবারের বিস্ফোরণের প্রভাব শহরের মূল তেল শোধনাগার বা পাইপলাইনের উপর পড়েনি। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, যদিও গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার জেরে আতঙ্ক আরও বেড়েছে কারণ ইরান বর্তমানে মার্কিন সামরিক চাপে রয়েছে বলে দাবি করা হচ্ছে। খবর অনুযায়ী, আমেরিকা সমুদ্রপথে বড় সামরিক বহর মোতায়েন করেছে এবং একাধিকবার আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে। এই প্রেক্ষাপটে বন্দর আব্বাসের বিস্ফোরণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক আরও তীব্র হয়েছে।

আরও পড়ুন- চাকরিজীবীদের জন্য 'লটারি'? আয়করে বড় ছাড়ের অপেক্ষায় দেশ!

আরও পড়ুন- ভোটমুখী বঙ্গে বিশেষ কী উপহার মোদীর সরকারের? বাজেটে আয়করে আরও বড় ছাড়?

Blast Iran