উত্তাল ইরান! বন্ধ আকাশসীমা, বিবৃতি জারি করল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো,পরিস্থিতিতে নজর ভারতের

ইরানে টানা চলা হিংসাত্মক তান্ডবের জেরে বড়সড় প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান চলাচলে। দেশজুড়ে টানা ১৮ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ, দমন-পীড়ন এবং সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

ইরানে টানা চলা হিংসাত্মক তান্ডবের জেরে বড়সড় প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান চলাচলে। দেশজুড়ে টানা ১৮ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ, দমন-পীড়ন এবং সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Air India, Boeing 787 Dreamliner, Fuel Control Switch defect, Aircraft grounded, Aviation Safety,London-Bengaluru flight, DGCA investigation, Pilot report, AI-171 Ahmedabad crash connection, Honeywell switch issue, FAA bulletin,এয়ার ইন্ডিয়া, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, ফুয়েল কন্ট্রোল সুইচ, বিমান বিভ্রাট, বিমান গ্রাউন্ড

উত্তাল ইরান! বন্ধ আকাশসীমা, বিবৃতি জারি করল এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো

উত্তাল ইরান। টানা চলা হিংসাত্মক তান্ডবের জেরে বড়সড় প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান চলাচলে। দেশজুড়ে টানা ১৮ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ, দমন-পীড়ন এবং সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর জেরে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো যাত্রীদের জন্য বিশেষ ভ্রমণ পরামর্শ জারি করেছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারত সরকারও।

Advertisment

মার্কিন হামলার ভয়ে চূড়ান্ত সতর্ক ইরান, বন্ধ আকাশসীমা, ২৪ ঘন্টার মধ্যেই বড় হামলা?

বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া এক ভ্রমণ সতর্কতা জারি করে জানিয়েছে, ইরানের আকাশসীমা বন্ধ থাকায় তাদের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প রুটে চলাচল করতে হচ্ছে। এর ফলে ফ্লাইট বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকাল থেকেই শুরু বিএমসি সহ ২৯ পুরসভার ভোটগ্রহণ,মুম্বইয়ের মসনদে এবার কে? জবাব আগামীকালই

এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, যেসব ফ্লাইটের ক্ষেত্রে বিকল্প রুট ব্যবহার করা সম্ভব নয়, সেগুলি বাতিল করা হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে তাদের ফ্লাইটের বর্তমান স্টেটাস যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করেছে সংস্থাটি। পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখিত।

একই সঙ্গে ইরানের আকাশসীমা বন্ধের প্রভাব পড়েছে ইন্ডিগোর আন্তর্জাতিক ফ্লাইটেও। ইন্ডিগো এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, হঠাৎ করে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় তাদের কিছু আন্তর্জাতিক পরিষেবা প্রভাবিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে এবং যাত্রীদের যাত্রা পরিকল্পনায় যে কোনও বিঘ্নের জন্য তারা দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত যাত্রীদের পুনঃবুকিং বিকল্পের জন্য বিমান সংস্থার ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে অস্থিরতা বাড়ার জেরে সরকার অনুমতি ছাড়া সব ধরনের বিমানের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টারও বেশি সময় ধরে এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল এবং প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে। বুধবার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু সেনা কর্মীকে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইরানের এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন যদি হামলা চালায়, তবে তেহরান প্রতিবেশী দেশগুলিকে সতর্ক করে দিয়ে বলেছে যে তারা ওই দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে।

ইরানে ক্রমবর্ধমান বিক্ষোভের প্রেক্ষিতে দেশজুড়ে সামরিক আইন জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। টানা ১৮ দিন ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ন্যুনতম ভাড়ায় মিলবে প্রিমিয়াম ক্লাসের অভিজ্ঞতা, ভোটের আগে বাংলাকে বিরাট উপহার মোদীর, চালু হতে চলেছে ৯ নতুন অমৃত ভারত এক্সপ্রেস

USA Iran