আমেরিকা-ইজরায়েলের লাগাতার হামলার মাঝেই ট্রাম্পের মুখোশ খুলল ইরান, উঠে এল ভারতের নামও....!

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার বিরাট অভিযোগ তুলল। ইরান-এর দাবি, এই সংঘাতের নেপথ্যে রয়েছে বৃহত্তর ভূ-রাজনৈতিক লক্ষ্য। আমেরিকা ইচ্ছাকৃতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরি করে নিজের প্রভাব বজায় রাখতে চায় এবং উদীয়মান শক্তি হিসেবে ভারত ও চিনের অগ্রগতি রুখতেই এই সংঘাত উসকে দেওয়া হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার বিরাট অভিযোগ তুলল। ইরান-এর দাবি, এই সংঘাতের নেপথ্যে রয়েছে বৃহত্তর ভূ-রাজনৈতিক লক্ষ্য। আমেরিকা ইচ্ছাকৃতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরি করে নিজের প্রভাব বজায় রাখতে চায় এবং উদীয়মান শক্তি হিসেবে ভারত ও চিনের অগ্রগতি রুখতেই এই সংঘাত উসকে দেওয়া হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Iran US conflict, US Israel attack on Iran, Abdul Majid Hakim Elahi, Iran special envoy to India, India China rise, US global dominance claim, Middle East war, Iran self defence statement, US Israel airstrikes, geopolitical tensions, information warfare, propaganda war, Iran interview to ANI, India China Russia power balance, international crisis news

আমেরিকা-ইজরায়েলের লাগাতার হামলার মাঝেই ট্রাম্পের মুখোশ খুলল ইরান

আমেরিকা ও ইজরায়েলের লাগাতার  হামলার মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার বিরাট অভিযোগ তুলল। ইরান-এর দাবি, এই সংঘাতের নেপথ্যে রয়েছে বৃহত্তর ভূ-রাজনৈতিক লক্ষ্য। ভারতে নিযুক্ত ইরানের বিশেষ প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম এলাহি বলেছেন, আমেরিকা ইচ্ছাকৃতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরি করে নিজের প্রভাব বজায় রাখতে চায় এবং উদীয়মান শক্তি হিসেবে ভারত ও চিনের অগ্রগতি রুখতেই এই সংঘাত উসকে দেওয়া হচ্ছে।

Advertisment

আরও পড়ুন- Kolkata news live updates:বোমা আতঙ্কের মাস্টারমাইন্ড বাংলারই ছেলে? গুজরাট পুলিশের জালে সৌরভ, নেপথ্যে ভয়ংকর ষড়যন্ত্র? 

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এলাহি অভিযোগ করেন, আমেরিকা কখনও চায় না অন্য কোনও দেশ তার সমকক্ষ শক্তি হয়ে উঠুক। তাঁর বক্তব্য, ভবিষ্যতে ভারত, চিন, রাশিয়া বিশ্বের প্রভাবশালী শক্তি হিসেবে উঠে আসতে পারে। কিন্তু আমেরিকা চায় না অন্য কোনও রাষ্ট্র তার সমান শক্তিশালী হোক। সেই কারণেই বিশ্বব্যাপী সংঘাতকে উৎসাহিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

Advertisment

এলাহি আরও বলেন, বর্তমান যুদ্ধ ইরান শুরু করেনি। তাঁর অভিযোগ, আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে  ইরানে আক্রমণ চালাচ্ছে এবং নাগরিক  এলাকায় বোমাবর্ষণ করছে। ইরান কেবল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে বলেই দাবি তাঁর। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

ইরানের এই শীর্ষ প্রতিনিধি জানান, এই মুহূর্তে তারা দু’ধরনের যুদ্ধে লিপ্ত। প্রথমটি সামরিক যুদ্ধ, যা আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে। দ্বিতীয়টি ভুয়ো তথ্য ও  প্রচারের যুদ্ধ, যেখানে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। তাঁর কথায়, ইরানের জনগণ শাসনব্যবস্থার পরিবর্তন চায় এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এলাহির এই মন্তব্য এমন সময়ে সামনে এল, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং আন্তর্জাতিক মহলে সংঘাত নিয়ে উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন- Kolkata Metro: ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল! ম্যাচ শেষে বাড়ি ফেরার চিন্তা নেই, মাঝরাতে ছুটবে মেট্রো 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ইরানের ওপর হামলা নিয়ে এবার একটি বড় মন্তব্য করেছেন। চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা যদি আগে আক্রমণ না করতাম, তাহলে ইরানই আমাদের ওপর প্রথম হামলা চালাত।” ট্রাম্পের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের বিরাট ক্ষতি হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, ইরান এমন কিছু দেশেও হামলা চালিয়েছে যারা নিরপেক্ষ ছিল, ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ট্রাম্পের বক্তব্য, যুক্তরাষ্ট্রের কাছে এখনও শক্তিশালী অস্ত্রের বিকল্প রয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন- Iran Israel war: যুদ্ধ এবার দুবাইয়ের দোরগোড়ায়! মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ আমেরিকার, আকাশে উড়ছে ড্রোন-মিসাইল 

Israel-US Airstrikes Iran Israel-Iran War Israel-Iran conflict Iran Supreme Leader successor Iran Missile Attack UAE Iran-Israel war news