/indian-express-bangla/media/media_files/2026/01/12/iran-protests-us-warning-trump-military-option-2026-01-12-14-19-44.jpg)
শ'য়ে শ'য়ে মৃত্যু-বিক্ষোভে অশান্ত ইরান
ইরানে ক্রমবর্ধমান অস্থিরতা ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে হুঙ্কার ছুঁড়ে জানিয়েছেন, ইরানের পরিস্থিতি মোকাবিলায় তিনি একাধিক বিকল্প বিবেচনা করছেন, যার মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে, সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানজুড়ে ব্যাপক দমন-পীড়নের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালীন এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কী জানালো IPAC?
এদিকে, ইরান সতর্ক করে দিয়েছে যে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের জেরে খামেনির শাসনের বিরুদ্ধে বিক্ষোভরত জনগণকে রক্ষা করতে যদি আমেরিকা শক্তি প্রয়োগ করে, তবে মার্কিন সেনা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলির তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ৫৪৪ জন নিহত হয়েছেন। পাশাপাশি, গত দুই সপ্তাহে ১০,৬০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহজনক বেলুন,২৬ জানুয়ারির আগে নিরাপত্তা নিয়ে বিরাট উদ্বেগ
এর মধ্যেই ইরানে ছয়জন ভারতীয় নাগরিক গ্রেপ্তার হওয়ার খবর ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তবে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন। এক্স-এ এক বিবৃতিতে রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি বলেন, ইরানের পরিস্থিতি নিয়ে কিছু বিদেশি অ্যাকাউন্ট থেকে যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সবাইকে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানান।
উল্লেখ্য, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে ইরানের অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে। দেশটির মুদ্রা রিয়ালের দরপতন হয়ে এক ডলারের মূল্য ১৪ লক্ষ রিয়ালেরও বেশি হওয়ার পর, গত ২৮ ডিসেম্বর থেকে এই বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা তীব্র আকার নেয় এবং শেষ পর্যন্ত ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে সরাসরি আন্দোলনে রূপ নেয়।
আরও পড়ুন- 'এমন প্রত্যাঘাত আগে দেখেনি বিশ্ব', ইরানকে এবার খোলা চ্যালেঞ্জ ট্রাম্পের, তবে কী এবার....


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us