ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার বড় নির্দেশ

ইরানে টানা দু সপ্তাহ ধরে চলা হিংসাত্মক বিক্ষোভ ও অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

ইরানে টানা দু সপ্তাহ ধরে চলা হিংসাত্মক বিক্ষোভ ও অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Iran unrest news, Indians in Iran, Indian students in Iran, India advisory Iran, evacuation of Indians Iran, Iran protests deaths, Indian embassy advisory, Tehran Mashhad Bandar Abbas Indians, MBBS students Iran, Operation Sindhu evacuation

উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার বড় নির্দেশ

ইরানে ১০ হাজার ভারতীয়'র ভবিষ্যৎ প্রশ্নের মুখে ? উত্তাল পরিস্থিতিতে দেশ ছাড়ার নির্দেশ

Advertisment

ইরানে টানা দু সপ্তাহ ধরে চলা হিংসাত্মক বিক্ষোভ ও অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয়দের ইরান ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হচ্ছে। সাম্প্রতিক অস্থিরতায় ইরানে ইতিমধ্যেই ২,৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

West Bengal News Live Updates:'এবার আদালতেই দেখা হবে', মানহানির নোটিসের জবাব না পেয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শুভেন্দুর

বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ১০,৩২০ জন ভারতীয় নাগরিক এবং ৪৪৫ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বসবাস করেন। সব মিলিয়ে সংখ্যাটি প্রায় ১০,৭৬৫। এই ভারতীয়দের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এবং পর্যটক। তাঁদের বেশিরভাগই তেহরান, মাশহাদ ও বন্দর আব্বাসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিতে থাকেন।

ইরানে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অংশ জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তুলনামূলকভাবে কম খরচ এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে বহু কাশ্মীরি পড়ুয়া ইরানের বিশ্ববিদ্যালয়গুলিকে বেছে নেন। তাঁরা মূলত এমবিবিএসের সমতুল্য ডক্টর অফ মেডিসিন (MD) ডিগ্রি সহ বিভিন্ন পেশাদার কোর্সে পড়াশোনা করেন।

ইরান সরাসরি এমবিবিএস ডিগ্রি প্রদান না করলেও ডক্টর অফ মেডিসিন ডিগ্রিকে তার সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি বহু ভারতীয় ইঞ্জিনিয়ার ও চিকিৎসক ওয়ার্ক ভিসায় ইরানে কর্মরত। ভারত-ইরান বাণিজ্যিক সম্পর্কের সুবাদে ইরানে রয়েছেন বহু ভারতীয় ব্যবসায়ীও।

সিঙ্গুরে ফের টাটা? মোদীর সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে

ইরান শিয়া মুসলমানদের ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভারত থেকেও বহু ছাত্র ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য সেখানে যান। জানা গিয়েছে, ধর্মীয় শিক্ষায় যুক্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইরানে উন্নত সুযোগ-সুবিধা রয়েছে এবং অনেক ক্ষেত্রে ইরান সরকারই তাঁদের পড়াশোনার খরচ বহন করে।

রাজধানী তেহরানে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। পাশাপাশি মাশহাদও ভারতীয় সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বন্দর আব্বাস মূলত একটি বন্দর শহর, যেখানে বহু ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সময়ও বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছিল। সেই সময় বহু শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

এদিকে প্রশ্ন উঠছে, কেন এত বড় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান? বিশেষজ্ঞদের মতে, ভয়াবহ অর্থনৈতিক সংকটই এই অস্থিরতার মূল কারণ। ২৮ ডিসেম্বর থেকে দেশের ৩১টিরও বেশি প্রদেশে ৫০০টির বেশি বিক্ষোভ হয়েছে। লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। বিশ্লেষকদের মতে, গত তিন বছরে ইরান সরকার এমন গুরুতর অভ্যন্তরীণ সংকটের মুখে পড়েনি। এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এমন এক সময়ে, যখন ইরান ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার পর।

Dev: “বয়স্কদের হয়রানি নয়, ভোটার অধিকার সুরক্ষিত হোক”, SIR শুনানিতে গিয়ে আর্জি দেবের

Iran