Naushad Siddiqui: ভোটের মুখে কমিশনের নজরে নওশাদ! তথ্যে অসঙ্গতির অভিযোগে ২৭ জানুয়ারি তলব ভাঙড়ের বিধায়ককে

ISF MLA Summoned: বড় খবর! তথ্যে অসঙ্গতির অভিযোগে এবার নির্বাচন কমিশনের তলব পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আগামী ২৭ জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে এসআইআর (SIR) শুনানিতে হাজির হওয়ার নির্দেশ। জানুন বিস্তারিত।

ISF MLA Summoned: বড় খবর! তথ্যে অসঙ্গতির অভিযোগে এবার নির্বাচন কমিশনের তলব পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আগামী ২৭ জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে এসআইআর (SIR) শুনানিতে হাজির হওয়ার নির্দেশ। জানুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Naushad Siddiqui SIR Hearing,নওশাদ সিদ্দিকী এসআইআর শুনানি,ISF MLA Summoned,আইএসএফ বিধায়ককে তলব,Election Commission Notice to Naushad,নওশাদকে নির্বাচন কমিশনের নোটিশ,Jangipara BDO Office Hearing,জাঙ্গিপাড়া বিডিও অফিসে শুনানি,Naushad Siddiqui News Today,নওশাদ সিদ্দিকীর আজকের খবর, Bhangar MLA Naushad Siddiqui,ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী,West Bengal Election Commission Update,পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের আপডেট,Discrepancy in Information Naushad,তথ্যে অসঙ্গতি নওশাদ সিদ্দিকী,27 January SIR Hearing,২৭ জানুয়ারি এসআইআর শুনানি

Naushad Siddiqui: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

SIR Hearing: নির্বাচন কমিশনের তলবে এবার অস্বস্তিতে ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী। তথ্যে অসঙ্গতির অভিযোগে আগামী ২৭ জানুয়ারি তাঁকে এসআইআর (SIR) শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

সোমবার সকালেই এই সংক্রান্ত নোটিশ হাতে পেয়েছেন বিধায়ক। নির্বাচন কমিশন সূত্রে খবর, নওশাদ সিদ্দিকীর দাখিল করা নথিতে কিছু যান্ত্রিক ত্রুটি বা তথ্যের গরমিল ধরা পড়েছে। সেই কারণেই তাঁকে সশরীরে হাজির হয়ে নথিপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারি তাঁকে হুগলির জাঙ্গিপাড়া বিডিও (BDO) অফিসে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন- West Bengal Live News: কলকাতার উপকণ্ঠে হাইভোল্টেজ সভা, বারাসাতের মঞ্চ থেকে কি BJP-বধের 'বিজয় মন্ত্র' দেবেন অভিষেক?

এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নওশাদ সিদ্দিকী জানান, "আজই আমি শুনানির নোটিশ পেয়েছি। জাঙ্গিপাড়া বিডিও অফিসে আমাকে নির্দিষ্ট দিনে যেতে বলা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই নির্দিষ্ট নথিপত্র নিয়েই আমি শুনানিতে অংশ নেব।"

আরও পড়ুন-Vande Bharat: এক ঘুমে পৌঁছে যাবেন গুয়াহাটি! ২২ জানুয়ারি থেকে উড়বে স্লিপার বন্দে ভারত, জানুন ট্রেনের সময়সূচী ও স্টপেজ

রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন বিরোধী শিবিরের অন্যতম পরিচিত মুখ নওশাদ সিদ্দিকীকে ঘিরে কমিশনের এই পদক্ষেপ রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে একাধিকবার শাসকদলের নিশানায় পড়েছেন ভাঙড়ের এই বিধায়ক।

আরও পড়ুন-Siliguri News: শিলিগুড়ির যানজট ছাড়িয়ে চা বাগানের হাতছানি, বাগিচা শ্রমিকদের সন্তানদের 'অক্সফোর্ড' স্বপ্নে রাঙাচ্ছেন সৌরভ

এবার প্রশাসনিক স্তরে তথ্যের গরমিল নিয়ে তাঁকে কেন তলব করা হলো, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ২৭ তারিখের শুনানিতে বিধায়ক নিজের স্বপক্ষে কী যুক্তি দেন এবং কমিশন কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

election commission Bengali News naushad siddiqui west bengal latest news Latest news SIR Hearing