/indian-express-bangla/media/media_files/2026/02/06/islamabad-shia-mosque-blast-investigation-police-isis-suspected-2026-02-06-20-49-49.jpg)
প্রাণঘাতী বিস্ফোরণ। মুহূর্তে রক্তগঙ্গা বইল ইসলামাবাদে
প্রাণঘাতী বিস্ফোরণ। মুহূর্তে রক্তগঙ্গা বইল ইসলামাবাদের একটি মসজিদে। ভয়াবহ আত্মঘাতী হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান । শুক্রবার নামাজ চলাকালীন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে -য় বিস্ফোরণে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬৯ জন। পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র ডন-এর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় ত্রাণ ও উদ্ধারকাজ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শহরের সমস্ত হাসপাতালগুলিতে সতর্ক করা হয়। ইসলামাবাদের পুলিশ প্রধান গোটা শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রশাসনের আশঙ্কা, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই হামলার দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি।
এই নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিরপরাধ মানুষকে লক্ষ্য করে এই ধরনের হামলা সম্পূর্ণভাবে মানবতার বিরুদ্ধে। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রশাসনকে নির্দেশ দেন, যেন তাঁদের চিকিৎসায় কোনওরকম ত্রুটি না থাকে।
পাকিস্তানের সংসদীয় বিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধরিও সোশ্যাল মিডিয়ায় এই হামলার কড়া নিন্দা করেছেন। তিনি লেখেন, এই সন্ত্রাসবাদী হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য তিনি গভীরভাবে শোকাহত। তাঁর বক্তব্য, এই ধরনের জঙ্গি কার্যকলাপ দেশ ও জনগণের মনোবল ভাঙতে পারবে না। শান্তি বজায় রাখতে সকলকে একজোট হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও গত ১১ নভেম্বর ২০২৫-এ ইসলামাবাদের একটি আদালতের বাইরে একটি আত্মঘাতী বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছিল এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজধানীতে এই ভয়াবহ হামলা।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই বিস্ফোরণের কড়া নিন্দা জানিয়েছেন। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিকে দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন, এই জঙ্গি হামলা দেশের শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত। তিনি ইসলামাবাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের পর রাজধানীর একাধিক হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন- উত্তাল বাংলাদেশ, ভোটের ঠিক আগে ইউনূসের বাসভবনের সামনে আছড়ে পড়ল প্রতিবাদের সুনামি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us