বিরাট এয়ারস্ট্রাইক, মুহূর্তে ঝলসে গেল ৪০টি তরতাজা প্রাণ, হাহাকার, আর্তনাদ, কান্নার রোল

রবিবার গাজা ও লেবাননে ইজরায়েলি সেনার ভয়ঙ্কর হামলা। বিরাট এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের। গাজায় নিহতদের মধ্যে রয়েছেন ১৯ জন মহিলা ও শিশু।

রবিবার গাজা ও লেবাননে ইজরায়েলি সেনার ভয়ঙ্কর হামলা। বিরাট এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের। গাজায় নিহতদের মধ্যে রয়েছেন ১৯ জন মহিলা ও শিশু।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

বিরাট এয়ারস্ট্রাইক, মুহূর্তে ঝলসে গেল ৪০টি তরতাজা প্রাণ, হাহাকার, আর্তনাদ, কান্নার রোল

রবিবার গাজা ও লেবাননে ইজরায়েলি সেনার ভয়ঙ্কর হামলা। বিরাট এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের। গাজায় নিহতদের মধ্যে রয়েছেন ১৯ জন মহিলা ও শিশু। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। একইদিন মধ্য গাজার একটি শরণার্থী শিবিরে আরেকটি হামলায় আরও আটজন নিহত হন।

Advertisment

 রবিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশের দেহ শিফা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শনিবার গভীর রাতে শহরের দক্ষিণ অংশে একটি আবাসিক ভবনে বোমা পড়ে অন্তত ১৪ জন নিহত হন। এদের মধ্যে শিফা হাসপাতালের এক নার্স, তার স্ত্রী ও তিন সন্তানও রয়েছে। যদিও হামলার বিষয়ে ইজরায়েল কোনও মন্তব্য করেনি। এদিকে ইজরায়েলের ভেতরে যুদ্ধবিরতির দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে। শনিবার রাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। 

স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, ইজরায়েলের টানা ২৩ মাসের বোমাবর্ষণে ইতিমধ্যে গাজায় ৬৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত এবং এলাকাটি মারাত্মক মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। গাজা সিটি এখন কার্যত দুর্ভিক্ষের কবলে পড়েছে। অন্যদিকে ইজরায়েলি সরকার জানিয়েছে, তারা সিরিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সিরিয়ান প্রেসিডেন্ট আহমাদ আল-শারা রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনও অনেক পথ বাকি। 

এদিকে ইজরায়েল গাজা সিটি দখল অভিযানে আরও গতি বাড়িয়েছে। শহরের উঁচু ভবনগুলোতে হামলা চালানো হচ্ছে এবং বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইজরায়েলি সেনার পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের শেষ থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি প্যালেস্তাইনি  গাজা সিটি থেকে বাস্তুচ্যুত হয়েছেন। অধিকাংশ মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটেই দক্ষিণ গাজায় পৌঁছাচ্ছেন, যেখানে ইসরায়েল কথিত মানবিক করিডর চালু করেছে। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলি বলছে, এই জোরপূর্বক স্থানান্তর গাজার দুর্ভিক্ষ ও মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে।

ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক, মৃত্যুমিছিল, হাহাকার, স্বজন হারানোর যন্ত্রণা

Israel-Palestine clash Israel Palestine Conflict Israel-Iran War Israel