/indian-express-bangla/media/media_files/2025/11/12/israeli-pm-netanyahu-on-delhi-blast-2025-11-12-19-10-46.jpg)
দিল্লি বিস্ফোরণ কান্ড নিয়ে মুখ খুললেন ইজরায়েলি প্রধানমন্ত্রী
দিল্লি বিস্ফোরণ কান্ড নিয়ে মুখ খুললেন ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ভারতের পাশে থাকার বিরাট বার্তা।
To our dear friend @narendramodi and to the brave people of India:
— Prime Minister of Israel (@IsraeliPM) November 12, 2025
Sara and I, and the people of Israel, send our deepest condolences to the families of the victims.
Israel stands strong with you in sorrow and in strength in this time.
দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “সন্ত্রাসবাদ আমাদের শহরকে টার্গেট করতে পারে কিন্তু কখনও আমাদের আত্মাকে আঘাত করতে পারবে না।” দিল্লি বিস্ফোরণে ১০ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবাসীর প্রতি সমবেদনা জানান তিনি।
নেতানিয়াহু বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি পদক্ষেপে ইজরায়েল ভারতের পাশে রয়েছে। তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “ভারত ও ইজরায়েল প্রাচীন সভ্যতা, যাদের মূলে রয়েছে চিরন্তন সত্য। সন্ত্রাস আমাদের শহরগুলিতে আঘাত হানতে পারে, কিন্তু তা কখনও আমাদের মনোবলকে দুর্বল করতে পারবে না। আমাদের জাতির আলো শত্রুদের অন্ধকারকে পরাজিত করবে।”
To our dear friend @narendramodi and to the brave people of India:
— Prime Minister of Israel (@IsraeliPM) November 12, 2025
Sara and I, and the people of Israel, send our deepest condolences to the families of the victims.
Israel stands strong with you in sorrow and in strength in this time.
ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়, “ প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের সাহসী জনগণের প্রতি এবং দিল্লি বিস্ফোরণ কান্ডে নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। ইজরায়েল এই কঠিন সময়ে ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে।”
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সন্ধ্যায় দিল্লির এলএনজিপি হাসপাতালে গিয়ে আহতদের সাথে দেখা করেন এবং চিকিৎসকদের কাছ থেকে আহতদের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি বলেন, “এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে, তাদের কেউই রেহাই পাবে না। সকলকে বিচারের মুখোমুখি হতে হবে।”প্রধানমন্ত্রী ভুটানে দুই দিনের সফর শেষ করে দেশে ফিরে সরাসরি হাসপাতালে যান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
Went to LNJP Hospital and met those injured during the blast in Delhi. Praying for everyone’s quick recovery.
— Narendra Modi (@narendramodi) November 12, 2025
Those behind the conspiracy will be brought to justice! pic.twitter.com/HfgKs8yeVp
অন্যদিকে, দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণের তদন্তে নামল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। সূত্রের খবর, এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে জইশ-ই-মহম্মদের একটি মডিউল। এনআইএ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। বিস্ফোরণের পেছনে থাকা সন্ত্রাসী মডিউল তাদের গ্রেপ্তারের জন্য জোরদার অভিযান শুরু হয়েছে।
মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে! ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
“খাঁটি সোনা গলে না, অসৎ নই, আমি নির্দোষ”, ফের রাজনীতিতে ফিরতে মুখিয়ে পার্থ চট্টোপাধ্যায়
এসএসকেএমে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম অর্গান ব্যাংক, লিভার-কিডনির সঙ্গে এবার হার্টও সংরক্ষণ হবে!
SIR পর্বে BLA নিয়োগে বড় বদল আনল নির্বাচন কমিশন, স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী
কলকাতার দোরগোড়ায় অপূর্ব-অসাধারণ নতুন এক সমুদ্র সৈকত আবিষ্কার! উইকেন্ড ট্রিপে বাম্পার হিট!
উত্তরবঙ্গ জমে কাঠ! দক্ষিণবঙ্গেও নামছে তাপমাত্রা, দিন পাঁচেকেই ঠান্ডা হাড় কাঁপাবে কলকাতাতেও?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us