/indian-express-bangla/media/media_files/2025/08/21/metro-2025-08-21-16-52-19.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Kolkata Metro: শহরবাসীর জন্য দারুণ সুখবর। বিমানযাত্রী এবং নিত্যযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে যুগান্তকারী পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। আগামী ১৫ ডিসেম্বর, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালু করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। নোয়াপাড়া হয়ে চলবে এই বিশেষ পরিষেবা, বলে মেট্রো সূত্রে জানানো হয়েছে। এতদিন ইয়েলো লাইনে জয় হিন্দ স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলত। সেখান থেকে ব্লু লাইনের ট্রেনে উঠতে হতো যাত্রীদের। এতে সময় বেশি লাগার পাশাপাশি ভিড়ের সমস্যাও তৈরি হচ্ছিল। নতুন এই সরাসরি পরিষেবায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন- 'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে দু’টি করে সরাসরি মেট্রো চালানো হবে এই রুটে। এর মধ্যে একটি থাকবে সকাল ব্যস্ত সময়ের জন্য এবং অন্যটি চলবে রাতে। এই পরিষেবার ফলে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার কিংবা শহিদ ক্ষুদিরাম স্টেশনে যেতে আর নোয়াপাড়ায় নেমে ট্রেন বদলাতে হবে না যাত্রীদের।
আরও পড়ুন- 'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়
প্রথম সরাসরি মেট্রোটি সকাল ৯টা ৩৬ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে যাত্রা শুরু করবে। দ্বিতীয় পরিষেবাটি রাত ৯টা নাগাদ বিমানবন্দর স্টেশন থেকে ছাড়বে। মেট্রো কর্তৃপক্ষের আশা, এই পরীক্ষামূলক পরিষেবার মাধ্যমে বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় যাতায়াত আরও সহজ ও ঝঞ্ঝাটমুক্ত হবে।
আরও পড়ুন-২ লাখ ছাড়ালো রূপার দাম, আজ ৫ কেজি রূপা কিনলে ২০৩০-এ কত রিটার্ন? পরিমাণ শুনলে চমকে যাবেন
মেট্রো রেলের দাবি, নতুন এই উদ্যোগে শহরের গণপরিবহণ ব্যবস্থায় আরও গতি আসবে এবং বিমানযাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের যাতায়াতেও বিশেষ সুবিধা মিলবে। পরীক্ষামূলক পর্যায় সফল হলে ভবিষ্যতে এই ধরনের সরাসরি পরিষেবা আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us