PM MODI Letter: ভারত বাংলাদেশের সুষ্ঠ সম্পর্কে বিরাট প্রয়াস প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি চিঠি পাঠালেন তারেক রহমানকে

PM MODI Letter to bnp tarique rahman:বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্কের এক ‘নতুন অধ্যায়’-এর প্রত্যাশার কথাও তুলে ধরেছেন তিনি।

PM MODI Letter to bnp tarique rahman:বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্কের এক ‘নতুন অধ্যায়’-এর প্রত্যাশার কথাও তুলে ধরেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
jaishankar-hands-over-pm-modi-letter-to-tarique-rahman-khaleda-zia

এবার ভারত বাংলাদেশের সুষ্ঠ সম্পর্কের বিরাট প্রয়াস প্রধানমন্ত্রী মোদীর

PM MODI Letter to bnp tarique rahman: বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ঢাকায় বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তুলে দেন। ঢাকা সফরের সময় দুজনের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ হয়। ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে লেখা ওই চিঠিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্কের এক ‘নতুন অধ্যায়’-এর প্রত্যাশার কথাও তুলে ধরেছেন তিনি।

Advertisment

প্রধানমন্ত্রীর চিঠিতে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে তিনি গভীরভাবে মর্মাহত। এই অপূরণীয় ক্ষতির জন্য তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি প্রার্থনা করেছেন, ঈশ্বর যেন প্রয়াত নেত্রীর আত্মাকে চিরশান্তি দান করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী মোদী ২০১৫ সালের জুন মাসে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎ ও আলোচনার কথাও স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া ছিলেন অসাধারণ দৃঢ়তা ও সংকল্পের অধিকারী এক নেত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে যেমন তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তেমনই ভারত-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও লেখেন, খালেদা জিয়ার প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয় হলেও তাঁর দূরদর্শিতা ও রাজনৈতিক উত্তরাধিকার চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি-র তারেক রহমানের নেতৃত্বে সেই আদর্শ এগিয়ে যাবে এবং ভারত-বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের সম্পর্ক নতুন দিশা ও সমৃদ্ধির পথে অগ্রসর হবে।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের মানুষ তাঁদের ইতিহাসে যে সাহস ও মর্যাদার পরিচয় দিয়েছেন, তা অনুপ্রেরণার উৎস। গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ শান্তি ও সৌহার্দ্যের পথে এগিয়ে যাবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী মোদী আবারও তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ও শক্তি কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতের সব প্রচেষ্টার জন্য তারেক রহমানের প্রতি শুভেচ্ছাও জানান তিনি।

আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও

আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ

আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে

আরও পড়ুন-West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী

আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা

modi Tarique Rahman return Bangladesh