/indian-express-bangla/media/media_files/2026/01/01/jaishankar-meets-pakistan-speaker-dhaka-begum-khaleda-zia-funeral-2026-01-01-13-50-07.jpg)
ঢাকায় পাকিস্তানের স্পিকারের সঙ্গে করমর্দন জয়শঙ্করের
ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। এই বৈঠককে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস এই সাক্ষাতের কড়া সমালোচনা করেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, সেই সফরকালেই জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় সাদিকের।
ভারত–পাকিস্তান সম্পর্ক গত বছরের এপ্রিলে পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে তলানিতে ঠেকেছে। ওই হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং মে মাসে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। সেই সময়ের পর এই প্রথমবার দুই দেশের শীর্ষ স্তরের নেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ হল বলে জানিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও
আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ
আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি ঢাকায় প্রয়াত হন। তাঁর শেষকৃত্যে যোগ দিতে ভারতের প্রতিনিধিত্ব করতে ঢাকায় যান বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। শেষকৃত্যের পাশাপাশি ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে তাঁর সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। পাকিস্তান জানিয়েছে মে মাসের সংঘাতের পর দুই দেশের মধ্যে “প্রথম উল্লেখযোগ্য উচ্চ-স্তরের যোগাযোগ” বলে বর্ণনা করেছে।
এই সাক্ষাৎ নিয়ে কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ প্রশ্ন তুলেছেন, সীমান্তে সন্ত্রাসবাদ যখন অব্যাহত, তখন কেন একজন পাকিস্তানি নেতার সঙ্গে বৈঠক করছেন বিদেশমন্ত্রী। তাঁর প্রশ্ন, “একদিকে দেশে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বক্তব্য, অন্যদিকে তাদের দেশের নেতার সঙ্গে সাক্ষাৎ এই দ্বিচারিতা কেন?”
এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দুই নেতার বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁর দপ্তরের তরফে ‘এক্স’-এ জানানো হয়েছে, খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানের আগে ঢাকায় পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক ভারতীয় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন এবং করমর্দন করেন।
পাকিস্তান জাতীয় পরিষদ সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, খালেদা জিয়ার শেষকৃত্যে বাংলাদেশে পাকিস্তানের প্রতিনিধি ও ভারতের বিদেশমন্ত্রীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, মে ২০২৫-এ সংঘাত শুরুর পর এই কথোপকথনই ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ উচ্চ-পর্যায়ের যোগাযোগ।
উল্লেখ্য, ঢাকায় সফরকালে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত সভাপতি এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন। ওই বৈঠকে তিনি খালেদা জিয়ার প্রয়াণে ভারতের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে
আরও পড়ুন-আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us