East Burdwan News: বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে 'রাজনৈতিক যুদ্ধ', জামালপুরে তোলপাড়

Voter list controversy: জামালপুর ১ পঞ্চায়েতে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বিতর্কের ঝড়। বিজেপি রূপালী বিশ্বাস ও তাঁর মাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করেছেন, তৃণমূল নেতারা অভিযোগকে রাজনৈতিক প্ররোচনা বলছেন। বিস্তারিত পড়ুন।

Voter list controversy: জামালপুর ১ পঞ্চায়েতে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বিতর্কের ঝড়। বিজেপি রূপালী বিশ্বাস ও তাঁর মাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করেছেন, তৃণমূল নেতারা অভিযোগকে রাজনৈতিক প্ররোচনা বলছেন। বিস্তারিত পড়ুন।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Jamalpur 1 panchayet news,  Voter list controversy West Bengal,  BJP TMC dispute , Bangladeshis voter claim  ,Jamalpur election news  ,West Bengal local elections 2025  ,Electoral fraud allegation  ,Voter list updates 2025  ,Jamalpur political news,  Booth 142 controversy,জামালপুর ১ পঞ্চায়েত খবর  ,ভোটার তালিকা বিতর্ক  ,বিজেপি তৃণমূল দ্বন্দ্ব  ,বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগ  ,পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৫  ,ভোটার তালিকা আপডেট  ,১৪২ নম্বর বুথ,  রাজনৈতিক চাঞ্চল্য জামালপুর  ,তৃণমূল সদস্য রূপালী বিশ্বাস,  নির্বাচনী অভিযোগ

Voter list controversy: এই ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

বাংলায় SIR লাগু হতেই শুরু হয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া। তারই মধ্যে দীর্ঘ একমাস ধরে চলেছে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর্ব। আজই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এমন আবহে পূর্ব বর্ধমানের জামালপুর ১ পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যা ও তাঁর মাকে ভুয়ো নাগরিক দাবি করে সরব হল বিজেপি নেতৃত্ব। ওদেরকে বাংলাদেশী অনুপ্রেশকারী দাবি করে প্রশাসনের দফতরে অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আর্জিও জানিয়েছেন বিজেপি নেতারা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 

Advertisment

২৬২ জামালপুর (তপঃ) বিধানসভা কেন্দ্রের অধীন জামালপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম উত্তর মোহনপুর। এই গ্রামের বাসিন্দাদের ভোট দানের জন্য সেখানকার ১৪২ নম্বর বুথটি নির্ধারিত করা রয়েছে। এসআইআর (SIR)এর কাজে নজর রাখার জন্য বিজেপি নেতৃত্ব স্থানীয় সুশান্ত মণ্ডলকে এই বুথে তাদের বিএলএ মনোনিত করেছিল। সেই বিএলএ এবং বিজেপির জামালপুর ১ মণ্ডলের সভাপতি প্রধানচন্দ্র পাল জামালপুর ১পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রুপালী বিশ্বাস ও তাঁর মা দাসী বিশ্বাসকে বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন। পাশাপাশি এ নিয়ে তাঁরা ব্লক ও জেলার নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগও দায়ের করেছেন ।

আরও পড়ুন- West Bengal news live updates: খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ, কারা থাকছেন, কারা পড়তে পারেন বাদ?

বিজেপির বিএলএ (BLA) এবং মণ্ডল সভাপতি লিখিত অভিযোগে নির্বাচনী আধিকারিককে জানিয়েছেন,’১৪২ নম্বর বুথের ২০২৫ সালের ভোটার তালিকার ৫৩৩ ক্রমিক নম্বারে রয়েছে জামালপুর ১ পঞ্চায়েতের দু’বারের তৃণমূল সদস্য রুপালী বিশ্বাসের নাম।একই বুথের ৭২৭ ক্রমিক নম্বারে রয়েছে রুপালী বিশ্বাসের মা দাসী বিশ্বাসে নাম। বিজেপির বিএলএ(BLA)সুশান্ত মন্ডলের অভিযোগ,’রুপালী বিশ্বাসের স্বামী তারক বিশ্বাস তৃণমূলের সক্রিয় কর্মী। তিনি’ই রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রথমে অবৈধ উপায়ে তাঁর স্ত্রীর নাম তোলান ভারতের ভোটার তালিকায়।তার পর ভোটার কার্ড,আধার কার্ড ও তফসিলি জাতি (SC) সংশাপত্র হস্তগত করে নিয়ে রুপালী বিশ্বাস দু’বারের পঞ্চায়েত সদস্য হয়েছেন। 

আরও পড়ুন-SIR: আজই খসড়া ভোটার তালিকা প্রকাশ, তালিকায় আপনার নাম আছে তো? এখনই জানুন

একই ভাবে রুপালী বিশ্বাসের মা দাসী বিশ্বাসের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন বিজেপি নেতৃত্ব।তারা প্রশাসনকে জানিয়েছেন, ২০০২ সালে ভারতীয় ভোটার তালিকায় দাসী বিশ্বাসের নাম নথিভুক্ত ছিল না।পরে ভোটার তালিকায় নাম তোলার জন্য দাসী বিশ্বাস তাঁর নিজের পিতা,মাতা এমন কি স্বামীর পরিচয় গোপন করে যান। 

পরিবর্তে তিনি উত্তর মোহনপুর গ্রামের জগন্নাথ বিশ্বাসকে নিজের ’আপনজন’ দেখিয়ে  ভোটার তালিকায় তাঁর নাম তুলে ফেলেছেন। সেই কারণে ২০২৫ সালের ভোটার তালিকায় দাসী বিশ্বাসের নামের নিচে তাঁর পিতা,মাতা বা স্বামী সম্পর্কের বিষয়টি উহ্যই রয়ে আছে। পরিবর্তে সেখানে অন্যান্য উল্লেখ করে জগন্নাথ বিশ্বাসের নাম লেখা রয়েছে’। একই পথ অনুসরণ করে রূপালী বিশ্বাসের শ্বশুর অনিল বিশ্বাসকে নিজের পিতা দেখিয়ে উত্তর মোহনপুর গ্রামের গোপীনাথ বিশ্বাস ভোটার তালিকায় নাম তুলিয়ে নিয়েছেন বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। 

আরও পড়ুন-West Bengal weather update: মাঝ ডিসেম্বরেও হাড়কাঁপানো শীত নেই, দিন কয়েকেই ম্যাজিক বদল আবহাওয়ায়? মারকাটারি ঠান্ডার স্রোত দুয়ারেই?

যদিও বিজেপি নেতাদের আনা এই সব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন রুপালী বিশ্বাস ও তাঁর মা। একই দাবি করে জামালপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মণ্ডল বলেন, “২০২৩ সালের পঞ্চায়েত ভোটের সময় থেকে রুপালী বিশ্বাসকে ফাঁসানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে সুশান্ত মণ্ডল এবং তাঁর স্ত্রী দেবিকা দেবনাথ। এই দম্পতি গত পঞ্চয়েত ভোটে সিপিএমের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।

তখন  তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দীতা করা রুপালী বিশ্বাসকে ফাঁসাতে সিপিএমের ওই প্রার্থী দম্পতি নিজেরাই নিজেদের বাড়িতে বোমা মারেন। পুলিশি তদন্তে সেই সত্য সামনে আসলে সুশান্ত গ্রেপ্তার হয়ে জেল খাটে। দেবিকা গা ঢাকা দেয়।জেল খাটা আসামী সুশান্ত মণ্ডল ও তাঁর স্ত্রী এখন সিপিএম ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছে। চলতি এসআইআর আবহে তারা ফের রুপালী বিশ্বাসের বদনাম করার ঘ্ণ্য চক্রান্ত চালাচ্ছেন।

আরও পড়ুন- Nitish Kumar controversy: ‘এটা কী?’, বলেই মহিলা চিকিৎসকের হিজাব টানলেন, নীতীশ কুমারের আচরণে সরব বিরোধীরা

বিষয়টি নিয়ে বিডিও(জামালপুর) পার্থসারথী দে জানান অভিযোগের বিষয়টি  তদন্ত করে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৪২ নম্বর বুথের বিএলও কে নির্দেশ দেওয়া হয়েছে।সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।“ বিডিও এমনটা জানালেও বিজেপির জামালপুর ১ মণ্ডল সভাপতি 
প্রধানচন্দ্র পাল হুঁশিয়ারি দিয়েছেন, সংশোধিত  ভোটার তালিকায় ফের যদি রুপালী বিশ্বাস ও তাঁর মা এবং জগন্নাথ বিশ্বাসের নাম নথিভুক্ত হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। 

tmc bjp Purba Bardhaman SIR voter list 2025 Voter List 2002