রাতের অন্ধকারে জারি মৃত্যু পরোয়ানা, বাংলার বুকে হুঁশ উড়িয়ে দেওয়া কাণ্ডে তোলপাড়

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যদিও জামালপুরের তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যদিও জামালপুরের তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Jamalpur violence, Purba Bardhaman, BJP BLA attack, Trinamool Congress allegation, BLA 2 assault, West Bengal politics, SIR controversy, booth level agent attack, Laltu Bhanj, political clash in Jamalpur, জামালপুর সংঘর্ষ, পূর্ব বর্ধমান, বিজেপি বিএলএ মারধর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিএলএ-২ হামলা, পশ্চিমবঙ্গ রাজনীতি, এসআইআর বিতর্ক, বুথ এজেন্ট হামলা, লাল্টু ভঞ্জ, রাজনৈতিক উত্তেজনা জামালপুর

রাতের অন্ধকারে জারি মৃত্যু পরোয়ানা

রাতে সশস্ত্র অবস্থায় বাড়িতে চড়াও হয়ে বিজেপির এক বিএলএ-২–কে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘাত চরমে উঠেছে। আক্রান্ত নবকুমার কর্মকার বৃহস্পতিবার জেলা পুলিশ দফতর ও জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যদিও জামালপুরের তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

Advertisment

আরও পড়ুন-  Inspiration story: অভাবের দিনে ছিল না মাথা গোঁজার ঠাঁই, আজ স্বচ্ছল হতেই অন্যের জন্য নিজের 'স্বপ্ন' ত্যাগ যুবকের! 

জানা গিয়েছে, বাংলায় এসআইআর (SIR) পর্বে বিজেপির তরফে জামালপুরের পাড়াতল ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পর্বতপুরের ১২৯ নম্বর বুথের বিএলএ (২) হিসেবে দায়িত্ব পান নবকুমার কর্মকার। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ স্থানীয় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী লাল্টু ভঞ্জ ও তার দলবল মদ্যপ অবস্থায় হাতে ধারালো অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁকে মারধর করা হয় এবং অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয় তিনি যদি বিজেপি করা বন্ধ না করেন বা ১২৯ নম্বর বুথে বিএলএ হিসেবে কাজ চালিয়ে যান, তবে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে। এমনকি পুলিশে জানালেও কোনও লাভ হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন নবকুমার। তিনি দাবি করেন, বিজেপি করার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন- 'অধীরকে হারানো আমাদের মস্ত ভুল', ভোটের মুখে অনুশোচনার সুর হুমায়ুনের গলায়!

আক্রান্তকে সঙ্গে নিয়ে জেলা পুলিশ দফতর ও জামালপুর থানায় যান জামালপুর ১ মণ্ডলের বিজেপি সভাপতি প্রধানচন্দ্র পাল। তিনি বলেন, এসআইআর পর্বে বিজেপির বিএলএ-রা ভুয়ো ভোটার চিহ্নিত করায় তৃণমূলের অসুবিধা হচ্ছে। তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিএলএ-রা যদি বুথ এজেন্ট হন, তাহলে ভোট-কারচুপি রুখে দেওয়া সম্ভব হবে এটা বুঝেই তৃণমূল পরিকল্পিতভাবে বিজেপির বিএলএ-দের উপর আক্রমণ শুরু করেছে।

অন্যদিকে, অভিযুক্ত লাল্টু ভঞ্জ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। জেলা তৃণমূলের নেতা শ্রীমন্ত রায় ও শুভ্রনীল চৌধুরী বলেন, বিধানসভা ভোটে জামালপুরে জয়ের সম্ভাবনা না থাকায় বিজেপি এখন রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বদনাম করার চেষ্টা করছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- নিরঙ্কুশ জয়ের পর হাসিনার প্রত্যর্পণের দাবিতে সুর চড়াল বিএনপি

bjp tmc SIR