/indian-express-bangla/media/media_files/2026/01/12/drones-in-jammu-kashmir-2026-01-12-10-08-45.jpg)
প্রজাতন্ত্র দিবসের আগে পাকিস্তান ঘৃণ্য প্রচেষ্টা,উপযুক্ত জবাব দিল ভারতীয় সেনা
Drones in Jammu-kashmir: প্রজাতন্ত্র দিবসের আগে পাকিস্তান ঘৃণ্য প্রচেষ্টা, গুলি চালালো ভারতীয় সেনা।
রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি ও পুঞ্চ জেলার আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকায় একাধিক সন্দেহজনক ড্রোনের দেখা মিলতেই তৎপর হয় ভারতীয় সেনা। সেনা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, ড্রোনগুলি পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে কয়েক মিনিট চক্কর খাওয়ার করার পর আবার ফিরে যায়। এই ঘটনার পরই সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।
রাজৌরি জেলার নওশেরা সেক্টরের এলওসি সংলগ্ন এলাকায় সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিট নাগাদ ড্রোনের দেখা মেলে। ড্রোনটি নজরে আসতেই সেনাবাহিনীর জওয়ানরা সেটিকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে। একই সময়ে রাজৌরি জেলাতেও আরেকটি ড্রোনের দেখা মেলে। নিরাপত্তা বাহিনী সূত্রে দাবি, ড্রোনটির আলো দেখে সেটিকে শনাক্ত করা হয়।
আরও পড়ুন-প্রয়াত সমীর পুততুণ্ড, বামপন্থী আন্দোলনের এক অধ্যায়ের অবসান
অন্যদিকে, সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ সাম্বা জেলার রামগড় সেক্টরের উপর দিয়ে কয়েক মিনিট ধরে একটি ড্রোনের মতো উড়ন্ত বস্তু ঘোরাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর সেটি পাকিস্তানের দিকে ফিরে যায়। এর আগেই সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ পুঞ্চ জেলার মানকোট সেক্টরের এলওসি সংলগ্ন এলাকায় আরেকটি ড্রোনের মতো বস্তুর দেখা মেলে।
উল্লেখ্য এর আগে শুক্রবার রাতে সাম্বা জেলাতেও ড্রোন থেকে ফেলে দেওয়া অস্ত্রের ভাণ্ডার উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। কর্মকর্তাদের দাবি, ওই ড্রোনটিও পাকিস্তান থেকে এসেছিল। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড। ড্রোনের লাগাতার তৎপরতার জেরে সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন- সাতসকালেই আতঙ্ক, বাঘাযতীন স্টেশনে দাউ দাউ করে আগুন


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us