/indian-express-bangla/media/media_files/2026/01/05/jammu-kashmir-cold-wave-weather-update-2026-2026-01-05-14-06-09.jpg)
গুলমার্গে মরশুমের সবচেয়ে ঠান্ডা রাত
জম্মু ও কাশ্মীরে নতুন করে শৈত্যপ্রবাহ। আগামী দুই সপ্তাহের জন্য তীব্র শৈত্য প্রবাহের ভয়ঙ্কর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
শ্রীনগরের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কাশ্মীর উপত্যকা ও উত্তর ভারতের অন্যান্য অঞ্চলে আগামী কয়েক দিনে তীব্র ঠান্ডার দাপট লক্ষ্য করা যাবে । সোমবার গুলমার্গে মরশুমের সবচেয়ে ঠান্ডা রাত রেকর্ড করা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৬ ডিগ্রি সেলসিয়াস, আর পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
জম্মুর তাপমাত্রাও স্বাভাবিকের নিচে রেকর্ড করা হয়েছে। জম্মু শহরে তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস, কাটরায় ৫.৬, বাটোটে ২.১, বানিহালে মাইনাস ১.৩ । নববর্ষের আগে কাশ্মীরের উচু অংশে কিছু তুষারপাত হলেও উপত্যকায় এখনও উল্লেখযোগ্য তুষারপাত হয়নি। গুলমার্গ ও সোনমার্গে সামান্য তুষারপাত হয়েছে, যা শৈত্যপ্রবাহ আরও বাড়িয়েছে।কৃষক ও উদ্যানপালকরা তুষারপাতের অভাব নিয়ে উদ্বিগ্ন। তুষারপাত কেবল জলসংরক্ষণ নয়, মাটির আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে, যা ফসলের জন্য অপরিহার্য। তাছাড়া তুষারপাত ক্ষতিকারক পোকামাকড় ও ব্যাকটেরিয়াও ধ্বংস করে।তুষারপাতের অভাবে পর্যটক আকর্ষণ কমছে, ফলে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।
হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও বিরাট ধাক্কা, দিল্লি দাঙ্গা মামলায় আরও বিপাকে উমর খালিদ, শারজিল ইমাম
চিকিৎসকরা সতর্ক করেছেন, ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে বিশেষত হৃদরোগ ও ফুসফুসের সমস্যা যাদের রয়েছে তাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গরমের পোশাক পরা, গরম পানীয় পান করা এবং ঘরের হিটার সাবধানতার সাথে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
কাশ্মীর থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাব পুরো উত্তর ভারতেও ছড়িয়ে পড়ছে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানে তাপমাত্রা ক্রমশ কমছে। আগামী দুই সপ্তাহ ধরে কাশ্মীর উপত্যকায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, এবং জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর ইস্যুতে এবার মুখ খুললেন শশী থারুর, বিরাট মন্তব্যে তুঙ্গে বিতর্ক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us