BREAKING NEWS: জম্মু-কাশ্মীরে বুক কাঁপানো দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক মৃত্যু ১০ সেনার

সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ জন ভারতীয় সেনা নিহত হন এবং আরও ১০ জন সেনা গুরুতরভাবে আহত হন বলেই শেষ পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে।

সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ জন ভারতীয় সেনা নিহত হন এবং আরও ১০ জন সেনা গুরুতরভাবে আহত হন বলেই শেষ পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
জম্মু কাশ্মীর, ডোডা দুর্ঘটনা, সেনাবাহিনীর গাড়ি খাদে, ডোডা সেনা দুর্ঘটনা, army truck accident doda, jammu kashmir army accident, indian army soldiers killed, doda bhaderwah chamba road, army casper truck accident, doda latest news, kashmir breaking news, সেনা নিহত, ডোডা খবর

জম্মু ও কাশ্মীর মর্মান্তিক দুর্ঘটনা

জম্মু ও কাশ্মীরের ডোডায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে গেল সেনা ভর্তি একটি বুলেটপ্রুফ গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘঘটনায়  শিউরে উঠছে দেশবাসী। শেষ পাওয়া খবর অনুসারে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। 

Advertisment

আরও পড়ুন-সম্মুখ সমরে তৃণমূল-বিজেপি, সুপ্রিম নির্দেশ সত্ত্বেও SIR শুনানিতে জেলায় জেলায় ধুন্ধুমার 

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বৃহস্পতিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর ১০ জন জওয়ান। সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ জন ভারতীয় সেনা নিহত হন এবং আরও ১০ জন সেনা গুরুতরভাবে আহত হন বলেই শেষ পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের এয়ারলিফ্ট করে উদমপুরের আর্মি কমান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদেরও প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন-২১ বছরের হৃতিকার সঙ্গে সাতপাক হিরণের! ডিভোর্স বিতর্কে বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ কি বিশ বাঁও জলে? 

সেনা সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটি একটি উঁচু পাহাড়ি চেক পোস্টের দিকে যাচ্ছিল। রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ থাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার খবর পাওয়া মাত্রই ত্রাণ ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত সেনাদের উদ্ধার করে নিকটবর্তী মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত সেনাদের উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফটের ব্যাবস্থা করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এক শোকবার্তায় তিনি লিখেছেন, ডোডায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ১০ জন সাহসী ভারতীয় সেনার মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত। পাশাপাশি তিনি শোকাহত পরিবারগুলিকে গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে আহত সেনাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন-IPAC কাণ্ডের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ইডির ডিরেক্টর, বিরাট কোন পরিকল্পনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার?  

উল্লেখ্য, ডোডা জেলার নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রতিক সময়ে এই এলাকায় সন্ত্রাসবাদী  কার্যকলাপ বাড়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান বেড়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, ডোডা ও সংলগ্ন জেলায় পাহাড়ি ও বনাঞ্চলে ৩০ থেকে ৩৫ জন পাকিস্তানি বংশোদ্ভূত সন্ত্রাসবাদীর সক্রিয় উপস্থিতি থাকতে পারে। এই প্রেক্ষাপটে দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সেনাবাহিনীর নিয়মিত রুটিন মুভমেন্টের অংশ ছিল। সেনাবাহিনীর তরফে এখনও নিহত জওয়ানদের পরিচয় প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের খবর দেওয়ার পরই নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-যাত্রী স্বার্থে এবার সবচেয়ে যুগান্তকারী উদ্যোগ! নজির গড়ল কলকাতা মেট্রো

jammu and kashmir Road Accident